India Pakistan Talks: জলের দরে শান্তি! ‘আমরা প্রস্তুত…’, ভারতের উদ্দেশে বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর – Bengali News | Pakistan PM Shehbaz Sharif Says Ready to Talk With India From Iran
বাঁদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদী, ডানদিকে পাক প্রধানমন্ত্রী শরিফ Image Credit source: PTI | Getty Image
নয়াদিল্লি: তিনি তৈরি। ইরান থেকে ভারতের উদ্দেশে ঠিক এমনই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। হাজার টালবাহানার পর গলা অবশেষে শুকিয়েছে পাকিস্তানের। তাই উপায় না পেয়ে এবার ‘আমতা-আমতা’ করছেন পাক রাষ্ট্রপ্রধান।
সোমবার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি সাংবাদিক বৈঠক থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সমস্ত সমস্যার সমাধান সূত্র খুঁজতে চাই।’ এরপরেই নয়াদিল্লির উদ্দেশে শরিফের সংযোজন, ‘ওরা (ভারত) যদি আমাদের এই প্রস্তাব মেনে নেন। তবে আমরা দেখিয়ে দেব, পাকিস্তান সত্যি শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী।’
(বিস্তারিত আসছে…)
