TMC News: বিদেশে অভিষেক, জরুরি বৈঠকে তৃণমূলের সংসদীয় দল, নজরে বঞ্চনা থেকে বিশেষ অধিবেশন - Bengali News | TMC Parliamentary Committee Calls For a Emergency Meeting Today - 24 Ghanta Bangla News
Home

TMC News: বিদেশে অভিষেক, জরুরি বৈঠকে তৃণমূলের সংসদীয় দল, নজরে বঞ্চনা থেকে বিশেষ অধিবেশন – Bengali News | TMC Parliamentary Committee Calls For a Emergency Meeting Today

Spread the love

নয়াদিল্লি: আজ অর্থাৎ মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। রাজধানীতে তৃণমূল দফতরে বসতে চলেছে একটি জরুরি বৈঠক। উপস্থিত থাকার নির্দেশ সকল সাংসদদের। যদিও এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সফরে বেরিয়েছেন। গতকাল অর্থাৎ সোমবার তিনি উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় একটি বৈঠকে। সেখানকার রাষ্ট্র নেতৃত্বদের নিজের ভাষণের মাধ্যমে অভিষেক বুঝিয়েছেন অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা। এরপর যাবেন ইন্দোনেশিয়া, মালেশিয়া ও সিঙ্গাপুর।

কিন্তু অভিষেক যখন বিদেশ সফরে, তখন কোন উদ্দেশ্যে বৈঠকে বসতে চলেছে দিল্লির ঘাসফুল শিবির? এই প্রসঙ্গে স্পষ্ট কোনও তথ্য় না পাওয়া যায়নি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, সংসদের বিশেষ অধিবেশনকে উপলক্ষ্য করেই হতে পারে এই বৈঠক।

সম্প্রতি, ভারত-পাকিস্তানের মধ্যে চলা সংঘর্ষ ও পরবর্তীতে হওয়া বিরতিতে সরকারের ভূমিকা নিয়ে সঠিক ধারণা পেতে কলকাতা থেকেই সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফাঁকে বলে রাখা ভাল, এই বিশেষ অধিবেশনের দাবি তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে কংগ্রেসও। তবে সেই অধিবেশন আদতেই হবে কি না, তা নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্রীয় নেতৃত্ব।

জল্পনা, সেই অধিবেশন যা এখনও ধার্য হয়নি। তা নিয়েই কৌশল রচনা করতে প্রস্তুত তৃণমূল। সূত্রের খবর, ঘাসফুল শিবিরের নয়াদিল্লিতে আয়োজিত সংসদীয় বৈঠকে আলোচনা হতে পারে, কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ এবং গত কয়েক মাস ধরে রাজ্য থেকে পাশ হওয়া যে বিলগুলি রাষ্ট্রপতির দরবারে আটকে রয়েছে। বৈঠকে কথা হতে পারে সেই নিয়েও। তবে আলোচনার বিষয়বস্তু এখনও ভাসছে জল্পনা। মুখে কুলুুপ এঁটেই রেখেছে তৃণমূল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *