2025 - Page 1039 of 3394 - 24 Ghanta Bangla News
Home

মজুরি চাইতেই অমানবিক শাস্তি, মুম্বইয়ে কান কেটে দেওয়া হল বাংলার শ্রমিকের

হাড়ভাঙা খাটুনির পর নিজের প্রাপ্যটুকু চাওয়াও কি অপরাধ? মুম্বইয়ের এক মর্মান্তিক ঘটনায় এই প্রশ্ন ফের উঠে এসেছে। দেশজুড়ে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে পুলিশি হয়রানি যখন বাড়ছে, ঠিক তখনই মুম্বইয়ে এক পরিযায়ী শ্রমিকের উপর চরম নৃশংসতার অভিযোগ উঠল। পাওনা টাকা চাইতেই ঠিকাদারের লোকেরা তাঁর দুই কান কেটে দিয়েছে বলে অভিযোগ। আরও পড়ুন: তামিলনাড়ুতে […]

Home

Fake Voters: গ্রামে নেই, অথচ তালিকায় সংযোজিক ‘বন্দ্যোপাধ্যায়’ দম্পতি! সবংয়ে আজব কাণ্ড – Bengali News | Fake voters ghost voter found in sabang voter list

ভোটার তালিকায় ভূতুড়ে ভোটারের হদিশImage Credit source: TV9 Bangla পশ্চিম মেদিনীপুর:  সবংয়ের ভোটার তালিকায় ‘ভূতুড়ে বন্দ্যোপাধ্যায়’! গ্রামে নেই, কিন্তু তালিকায় নাম ঠিকই! সবংয়ের বুড়াল ১২ নং অঞ্চলের বহবলপুর গ্রামে ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। সংশোধনের আগে এই গ্রামের মোট ভোটার সংখ্যা ছিল ৮৮৭ জন। কিন্তু সংশোধনের পর তালিকায় দেখা যাচ্ছে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে […]

Home

Weather Update: হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প, প্রবল বৃষ্টির সতর্কতা বাংলায় – Bengali News | Weather Update: Heavy rain forecast in north bengal like darjeeling, jalpaiguri, coochbehar

কলকাতা: আগামী ১৩ই অগস্ট বঙ্গোপাসাগরে নিম্নচাপ তৈরি হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। আর তার প্রভাবে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এরপর সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী দু’দিনের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ […]

Home

Kolkata Police: পুলিশকে পেটানোর অভিযোগ, গ্রেফতার আরও ১ – Bengali News | One person arrested from naihati for harassing police

গ্রেফতার এক ব্যক্তিImage Credit source: Tv9 Bangla কলকাতা: নবান্ন অভিযানে পুলিশকে হেনস্থার অভিযোগ। মারধর করা হয় তাঁদের। সেই ঘটনায় গ্রেফতার আরও এক। অভিযুক্তের নাম মানস সাহা। বস্তুত, পুলিশকে মারধরের ঘটনায় এই নিয়ে দ্বিতীয় গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মানস চন্দ্র সাহা। পঞ্চান্ন বছর বয়সী এই মানসের বাড়ি নৈহাটিতে। জানা যাচ্ছে, সিসিটিভি ফুটেজ […]

Home

Calcutta High Court: বাংলাদেশি সন্দেহে পুশব্যাক, কোর্টের নির্দেশে আমির ফিরল বাংলায় – Bengali News | Calcutta Highcourt: Pushback on suspicion of Bangladeshi, Amir returns to Bengal on court order

বসিরহাট: সাংবাদ মাধ্যমকে বাইট দিতে-দিতে কার্যত চোখ ছলছল করছিল বাবার। দু’মাসের বেশি সময় পর ছেলেকে ফিরে পেয়েছেন। বলা চলে, অনেক কাঠখড় পুড়িয়ে আবার ছেলেকে ফিরে পেয়েছেন তিনি। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে রাজস্থানে কাজে যাওয়া আমির শেখকে সীমান্তে পাঠিয়েছিল বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে আবার ফিরে পেল পরিবার। মালদহের কালিয়াচকের বাসিন্দা আমির শেখ। তিনি পরিযায়ী শ্রমিকের কাজে […]

Home

১ সেপ্টেম্বর থেকে রুপোর গহনায় আসছে বিরাট বদল, কেনার আগে অবশ্যই দেখে নিন – Bengali News | Silver Hallmarking Rule Likely from 1 September, Know What will Change

নয়া দিল্লি: সোনার দর আকাশছোঁয়া। মধ্যবিত্তের ভরসা এখন রুপো। ফ্যাশন জগতেও এখন ট্রেন্ডিং রুপোর গহনা। তবে শীঘ্রই রুপোর গহনাতেও বড় বদল আসতে চলেছে। সোনার মতো এবার রুপোর গহনাতেও থাকবে হলমার্কিং। ১ সেপ্টেম্বর থেকেই বাধ্যতামূলক হতে চলেছে রুপোর গহনায় হলমার্কিং। রিপোর্ট অনুযায়ী, ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-র তরফে রুপোর গহনাতেও হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে […]

Home

Today’s Horoscope,14th August, 2025: আজ কোন রাশির কেমন কাটবে? কী বলছে রাশিচক্র? – Bengali News | 12 rashifol 14th August 2025 thursday horoscope in bengali

আজকের দিনটি কেমন যাবে? প্রতি ১২ রাশির জাতক-জাতিকাদের এ দিনে কী কী পদক্ষেপ গ্রহণ করুনা উচিত, কী কী গ্রহণ করা উচিত নয়, তাতে আজকের দিনটি শুভ হয়। এছাড়া কোনও বিষয়ের উপর নজর দিলে সহজেই ক্ষতি এড়াতে পারবেন। পাশাপাশি আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন […]

Home

Jalpaiguri: লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ইঁদুর জ্বরে আতঙ্কে বিদ্ধ জলপাইগুড়ি – Bengali News | Leptospirosis: many people effect in leptospirosis in Jalpaiguri

দাপট বাড়াচ্ছে ইঁদুর জ্বরImage Credit source: Tv9 Bangla জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রামে ইতিমধ্যে ১৫ জন লেপ্টোস্পাইরা বা ইঁদুর জ্বরে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ওই গ্রাম থেকে নতুন করে আরও ৬৭ জনের রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেই রিপোর্ট বুধবার এসে পৌঁছায়। সেখানেই জানতে পারা যায় আরও ৫৮ জন আক্রান্ত […]

Home

Shilpa Shetty-Raj Kundra: পর্নকাণ্ড ভোলেনি কেউ, ফের শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার নামে FIR, এবার কী করলেন? – Bengali News | FIR Against Shilpa Shetty, Husband Raj Kundra for Allegedly Cheating businessman of 60 Crore rs

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা।Image Credit source: PTI মুম্বই: চরম বিপাকে শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। অশ্লীল ভিডিয়ো বানানো এবং তা বিক্রি করার ঘটনায় ইতিমধ্যেই মুখ পুড়েছে। এবার তাঁদের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে শিল্পা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে মামলাও দায়ের হয়েছে। জানা গিয়েছে, দীপক কোঠারি নামক […]

Home

Pakistan: ‘সিঁদুরে’ এখনও ভয় পাচ্ছে পাকিস্তান! আতঙ্কে তৈরি করল আস্ত একটা নতুন বাহিনীই – Bengali News | Pakistan still in Fear after Operation Sindoor? Pak PM Shehbaz Sharif Announces Army Rocket Force Command

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।Image Credit source: PTI ইসলামাবাদ: অপারেশন সিঁদুরের পর ভারতের ক্ষেপণাস্ত্র শক্তিতে ভীত পাকিস্তান। ভয়ে এবার ‘আর্মি রকেট ফোর্স কমান্ড’ তৈরি করছে পাকিস্তান। নতুন বাহিনীর ঘোষণা করলেন খোদ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইসলামাবাদে অনুষ্ঠিত ‘মার্কা-ই-হক’ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নতুন পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা  করেন। পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে […]