Shilpa Shetty-Raj Kundra: পর্নকাণ্ড ভোলেনি কেউ, ফের শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার নামে FIR, এবার কী করলেন? - Bengali News | FIR Against Shilpa Shetty, Husband Raj Kundra for Allegedly Cheating businessman of 60 Crore rs - 24 Ghanta Bangla News
Home

Shilpa Shetty-Raj Kundra: পর্নকাণ্ড ভোলেনি কেউ, ফের শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার নামে FIR, এবার কী করলেন? – Bengali News | FIR Against Shilpa Shetty, Husband Raj Kundra for Allegedly Cheating businessman of 60 Crore rs

Spread the love

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা।Image Credit source: PTI

মুম্বই: চরম বিপাকে শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। অশ্লীল ভিডিয়ো বানানো এবং তা বিক্রি করার ঘটনায় ইতিমধ্যেই মুখ পুড়েছে। এবার তাঁদের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে শিল্পা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে মামলাও দায়ের হয়েছে।

জানা গিয়েছে, দীপক কোঠারি নামক এক ব্যবসায়ী অভিনেত্রী শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা ও আরেক ব্যক্তির বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছেন। ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এই বিপুল অর্থ হাতিয়ে নেন শিল্পা ও রাজ কুন্দ্রা।

মুম্বই পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই ব্যবসায়ীকে ব্যবসা আরও বৃদ্ধি করার টোপ দেওয়া হয়েছিল। রাজ ও শিল্পার কথাতেই বিশ্বাস করে তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। তাঁর ব্যবসা বৃদ্ধি না করে, বরং ওই কোটি কোটি টাকা দিয়ে শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা নিজেদের ব্যক্তিগত খরচ করেছেন।

এরপরই ওই ব্যবসায়ী মুম্বইয়ের জুহু থানায় মামলা দায়ের করেন। এই মামলাটি এখন মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় (EOW) স্থানান্তরিত করা হয়েছে। মামলাটি তদন্ত শুরু হলে, শিল্পা এবং রাজকে শীঘ্রই তলব করা হতে পারে।

প্রসঙ্গত, এর আগে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। হটশট নামক একটি বিনোদন অ্যাপে পর্ন ভিডিয়ো তৈরি করে বিক্রি করা হত দেশ-বিদেশে। ওই সংস্থার মালিক ছিলেন রাজ কুন্দ্রা।  দুই মাস জেলে থাকার পর জামিন পান রাজ কুন্দ্রা। তবে ওই অ্যাপ সংক্রান্ত আর্থিক তছরুপের মামলা এখনও চলছে। একাধিকবার শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়ি, অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। ২০২৪ সালে ইডি ৯৮ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল। বিটকয়েন দুর্নীতিতেও নাম রয়েছে রাজ কুন্দ্রার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *