Jalpaiguri: লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ইঁদুর জ্বরে আতঙ্কে বিদ্ধ জলপাইগুড়ি – Bengali News | Leptospirosis: many people effect in leptospirosis in Jalpaiguri
দাপট বাড়াচ্ছে ইঁদুর জ্বরImage Credit source: Tv9 Bangla
জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রামে ইতিমধ্যে ১৫ জন লেপ্টোস্পাইরা বা ইঁদুর জ্বরে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ওই গ্রাম থেকে নতুন করে আরও ৬৭ জনের রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেই রিপোর্ট বুধবার এসে পৌঁছায়। সেখানেই জানতে পারা যায় আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন এই ইঁদুর জ্বরে।
এছাড়াও জানা যাচ্ছে, নতুন করে আরও দু’জন স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত হয়েছে।এই দুটি রোগ ইঁদুর বাহিত বলে জানা গিয়েছে। ৫৮ জন লেপ্টোস্পাইরা আক্রান্তের মধ্যে নাবালক ও নাবালিকা মিলিয়ে রয়েছে মোট ২৩ জন। এই নিয়ে গত কয়েকদিনে লেপ্টোস্পাইরা রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩ জন।
বেশ কয়েকদিন ধরেই রাজগঞ্জের একাধিক এলাকায় এই জ্বরের কথা প্রকাশ্যে আসে। স্বাস্থ্য দফতর অনুমান করছে, গ্রামের হ্যাচারি থেকে প্রচুর পরিমাণ মুরগির বিষ্ঠা জমছে। সেখান থেকেই সেখানেই আনাগোন বাড়ছে ইঁদুরের। আর তাদের উৎপাত বাড়ছে গ্রামে। সেখান থেকেই এই রোগ হচ্ছে। এই রোগে আক্রান্তদের প্রত্যেকেরই জ্বর আর সঙ্গে পায়ে তীব্র যন্ত্রণা হচ্ছে বলে তাঁরা জানাচ্ছেন। সাধারণভাবে এই রোগ বোঝা না গেলেও রক্তপরীক্ষা করলে রোগ নির্নয় সম্ভব হয়।
