Kunal Ghosh: হায়দরাবাদে মেসির ভিডিয়ো পোস্ট করলেন কুণাল, লিখলেন, 'আফশোস কলকাতা' - Bengali News | Kunal Ghosh comment on Leo Messi in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Kunal Ghosh: হায়দরাবাদে মেসির ভিডিয়ো পোস্ট করলেন কুণাল, লিখলেন, ‘আফশোস কলকাতা’ – Bengali News | Kunal Ghosh comment on Leo Messi in Kolkata

Spread the love

কলকাতা: যুবভারতী-কাণ্ডে শনিবারই মুখ খুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেছিলেন, কিছু মানুষের হ্যাংলামির জন্যই এমন ঘটনা ঘটেছে। এরপর যখন হায়দরাবাদে মেসি গেলেন সেই সময় ফের একবার পোস্ট করলেন তিনি। আফশোস ঝরে পড়ল তৃণমূল নেতার গলায়।

তিনদিনের ভারত সফরে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি-র মতো চার শহরে তাঁকে দেখা যাবে বিশিষ্টদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ করতে। ভারতে এসেই প্রথম পা রাখেন কলকাতায়। তবে, মাঠে ঢুকলেও দর্শকদের অভিযোগ তাঁরা মেসিকে দেখতে পাননি। প্রায় ৭০-৬০ জন ঘিরে রেখেছেন ফুটবলারকে। তারপরই ক্ষুব্ধ দর্শক মাঠের ভিতর বোতল ছোড়া শুরু করেন। ১৫ মিনিটের মধ্যেই মেসি মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর তিনি উড়ে যান হায়দরাবাদে। সেখানে অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠান শেষে মেসি বলেন, “আপনাদের সঙ্গে এই কয়েকটি দিন ভাগ করে নিতে পারা আমাদের জন্য বড় সম্মান। ভারতে এসে আপনাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমরা কৃতজ্ঞ।

এই সবের মধ্যেই যখন হায়দরাবাদে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হল তার পরপরই পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “আফশোস কলকাতা।” তবে যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, তারপর উঠছে একাধিক প্রশ্নও। চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ব্যাপক ক্ষোভ। অনেকেই বলছেন, সেই ক্ষোভ যুক্তিসঙ্গত। কিন্তু তারপরও শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের বেশ কিছু ছবি প্রশ্ন তুলে দিচ্ছে। চেয়ার, কার্পেট, ফুলের টব কারা তুলে নিয়ে গেল? প্রশ্ন উঠছে, যাঁরা চেয়ার-কার্পেট তুলে নিয়ে গেলেন, তাঁরা কি আদৌ ক্রীড়াপ্রেমী? ময়দানকে যাঁরা ভালবাসেন, তাঁরা কি সত্যি সত্যি মাঠে ক্ষতি করতে পারেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *