SIR in Bengal: ৪৩,০০,০০০ ভোটার উধাও! – Bengali News | SIR in Bengal: 43 lakh people are still missing after SIR
নিখোঁজ ভোটারের ক্ষেত্রেই বাড়া-কমার নজির রয়েছে। নিখোঁজ হিসাবে তাঁদের আপাতত চিহ্নিত করা হলেও, পরবর্তীতে যদি খোঁজ মেলে, তখন যুক্ত করে দেওয়া হবে খসড়া তালিকায়। অবশ্য, সোমবার ‘বাদ পড়ার ভোটারের’ পরিসংখ্যানের পাশাপাশি আরও একটি তথ্য তুলে ধরেছে কমিশন।
তারা জানিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত মোট ‘আনকালেক্টেড ফর্ম’ অর্থাৎ বিএলও-র কাছে ভোটারের তরফ থেকে জমা না পড়া এনুমারেশন ফর্মের পরিসংখ্যান ৭ শতাংশ।
একাধিক বিধানসভা কেন্দ্রে প্রায় শেষ হয়ে গিয়েছে ফর্ম ডিজিটাইজডের কাজ।এখনও পর্যন্ত এই ডিজিটাইজডের নিরিখে এগিয়ে রয়েছে বসিরহাট উত্তর।