১১ ডিসেম্বরের পর ফর্ম জমা দিলে কী হবে? – Bengali News | SIR form to be submitted by 2nd December, know all the orders
কমিশনের নির্দেশ, ২ ডিসেম্বরের মধ্যে কাছে থাকা সব এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে বিএলও-দের। পরে যে সব ফর্ম আসবে সেগুলি সেদিনই আপলোড করতে হবে। ২ ডিসেম্বরের পরে জমা পড়ে থাকা কোনও এনুমারেশন ফর্ম গ্রহণ করা হবে না। এছাড়াও বলা হয়েছে, ১১ ডিসেম্বরের পরে কোনও বাড়ি থেকে ফর্ম জমা নেওয়া হলে, অ্যাপে সেগুলি uncollectable বা অসংগ্রহযোগ্য হিসেবে দেখানো হবে। যে সব ভোটার দাবি করেছেন যে তাঁরা নিজেরাই পরিবারের প্রধান। ২০০২ সালে তাঁদের বয়স ৬০ বা তার বেশি ছিল কি না, তা যাচাই করতে হবে।