সৎমা হেলেনকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকীতে সলমন - Bengali News | Helen attend salman khan parents 61th wedding anniversary - 24 Ghanta Bangla News
Home

সৎমা হেলেনকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকীতে সলমন – Bengali News | Helen attend salman khan parents 61th wedding anniversary

Spread the love

সেলিম খান ও সালমা খানের ৬১তম বিবাহবার্ষিকী বলে কথা। খান পরিবারে বিশেষ আয়োজন থাকবে না তা কি হয়? সোমবার সন্ধ্যায় আয়োজিত এই প্রাইভেট পার্টিতেই হাজির হন সলমন খান। পাপারাৎজিদের সঙ্গে তিনি বেশ খোশ মেজাজেই দেখা করলেন। এই পার্টিতে সলমন খান হাজির হন একেবারে সহজ-স্বাভাবিক লুকে। চেনা লুক, কালো টি-শার্ট এবং কালো জিন্স পরে দেখা যায় তাঁকে। বর্তমানে সলমনের সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।

পারিবারিক এই বিশেষ অনুষ্ঠানে বলিউডের বেশ কিছু বলিউড সেলিব্রিটিকেও উপস্থিত হতে দেখা যায়। অতিথিদের তালিকায় ছিলেন সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, ইশিতা দত্ত, ভাতসল শেঠ, সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মা প্রমুখ। এদিনের অনুষ্ঠান ছিল জমজমাট। সেলিমের সঙ্গে এদিন সেলিব্রেশনে সামিল ছিলেন হেলেনও। এক পরিবারেই থাকেন তাঁরা। সলমন খানের সৎমা হেলেনর সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই মুধুর। তবে এই সম্পর্কে আসার পর সেলিম তাঁর প্রথম পক্ষের স্ত্রীকে ত্যাগ করেননি। বরং একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।

হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান ‘শোলে’, ‘জঞ্জীর’, ‘দিওয়ার’-এর মতো কালজয়ী চলচ্চিত্রের জন্য বিখ্যাত। তিনি ১৯৬৪ সালের ১৮ নভেম্বর সালমা খানকে (পূর্বনাম সুশীলা চরক) বিয়ে করেন। তাঁদের পাঁচ সন্তান— সলমন, আরবাজ, সোহেল, আলভিরা ও আর্পিতা। পরে ১৯৮১ সালে সেলিম খান অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেলেনকে বিয়ে করেন। এদিকে অভিনয়ের দিক থেকে সলমন খান বর্তমানে ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত, যেখানে তাঁকে ভারতীয় সেনার চরিত্রে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *