আলিয়া দেউলিয়া! সত্য়িটা সবার সামনে আনলেন কাকা মুকেশ ভাট – Bengali News | Mukesh bhatt on alia bhatts bankrupt controversy
২০২৪ সালে মুক্তি পায় আলিয়া ভাটের জিগরা ছবি। ছবিটি বক্স অফিসে রীতিমতো মুখ থুবরে পড়ে। এক সপ্তাহের মধ্যেই সিনেমাহল থেকে গায়েব হয়ে যায় জিগরা। ঠিক সেই বছরই মুক্তি পায় অভিনেত্রী দিব্যা কুমার খোসলার সাবি ছবিটিও। দিব্যা ও আলিয়ার এই দুই ছবির প্লট কিছুটা একরকম হওয়ায়, আলিয়ার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনেন দিব্যা। এমনকী, রটিয়ে দেওয়া হয়, আলিয়া নাকি দেউলিয়া! এবার সেই রটে যাওয়া খবরের সত্য়িটা সামনে আনলেন আলিয়ার কাকা প্রযোজক মুকেশ ভাট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ ভাট বলেন, ”আলিয়া খুব ভাল অভিনেতা, খুব বড় স্টার। দিব্য়া যেটা বলছে, সেটা একেবারেই প্রচারে থাকার জন্য বলেছে। প্রচার সবার প্রয়োজন হয়। আর এটা প্রমাণিত যে, বিতর্ক তৈরি হলে, সেটা বেশি জনপ্রিয় হয়। দিব্যাও সেই পথ নিয়েছিল।”
মুকেশ ভাট আরও বলেন, ”দিব্য়ার সাবি ছবি থেকে জিগরা হয়েছে কিনা, জানা নেই। তবে মহেশ ভাট শ্রীদেবী ও সঞ্জয় দত্তকে নিয়ে গুমরাহ নামে একটি ছবি বানিয়ে ছিল, যা কিনা ব্যাঙ্কক হিল্টন থেকে অনুপ্রাণিত। সেই ছবি থেকেই জিগরা হয়েছে। সাবির প্রযোজক হিসেবে বলতে পারি, দিব্যার যাবতীয় দাবি পুরোটাই প্রচারে থাকার জন্য। আমি আলিয়াকে যেহেতু কাছ থেকে চিনি, তাই জানি আলিয়া কেমন মানুষ। ও কখনই এমন কিছু করবে না, যা তাঁর ইমেজকে নষ্ট করে। আর আলিয়া দেউলিয়া হলেও, ভুল মন্তব্য বা ভুল পথে যাবে না। তাই ওর পরিশ্রম, ওর ট্যালেন্ট জিগরার বক্স অফিস রিপোর্ট দিয়ে পরিমাপ করা যায় না। ”