Bus accident: সাতসকালে রাজারহাটে দুর্ঘটনা, রেলিং ভেঙে খালে বাস, আহত অনেকে - Bengali News | Several injured after bus falls into canal in Rajarhat - 24 Ghanta Bangla News
Home

Bus accident: সাতসকালে রাজারহাটে দুর্ঘটনা, রেলিং ভেঙে খালে বাস, আহত অনেকে – Bengali News | Several injured after bus falls into canal in Rajarhat

Spread the love

রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসটিImage Credit: TV9 Bangla

রাজারহাট: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় রাজারহাটের খাড়োয়া খাল এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে গেল খালে। স্থানীয় তৎপরতায় উদ্ধার করা হল যাত্রীদের। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। বাসের মধ্যে আরও কেউ আটকে রয়েছে কি না, তা তল্লাশি করে দেখে পুলিশ।

শুক্রবার সকালে হাড়োয়া থেকে করুণাময়ী আসছিল বাসটি। হাড়োয়া খাল সংলগ্ন ব্রিজে বাসের নিয়ন্ত্রণ হারান চালক। ডিভাইডার ভেঙে খালে গিয়ে পড়ে বাসটি। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়ে আসে পুলিশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *