Breaking News Live: ফিলিপিন্সের স্কুলে চলল গুলি, নিহত কমপক্ষে ২
টানা বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল বাড়ি, মৃত ১
এক টানা বৃষ্টিতে জোড়াবাগান থানার মালোপাড়াতে পুরোনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। ভোর পাঁচটা নাগাদ তিন তলা বাড়িটির একাংশ ভেঙে যায়। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু এক মহিলার। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ঘটেছে ঘটনাটি।
ফিলিপিন্সের স্কুলে চলল গুলি, নিহত কমপক্ষে ২
ফিলিপিন্সের জাম্বোয়াঙ্গার একটি স্কুলে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের তাণ্ডব। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হলো এক পড়ুয়া-সহ দুই জনের।
আজও কি দিনভর বৃষ্টি?
নির্ধারিত সময়ের প্রায় ৮ ঘণ্টা আগেই বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপের আর তেমন উল্লেখযোগ্য প্রভাব থাকছে না। তবে নিম্নচাপের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে দিনের বিভিন্ন সময়ে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই।