November 7, 2025 - 24 Ghanta Bangla News
Home

Malda: মুদি দোকানের সামনে বসে ফর্ম বিলি BLO-র, গ্রামবাসীরা প্রশ্ন করলেই শুরু বচসা

মালদহ: মুদিখানার দোকানের সামনে তৃণমূল কর্মীকে সঙ্গে  নিয়ে ফর্ম বিলি করছেন বিএলও। অভিযোগ উঠেছে তেমনই। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদেরই মোবাইলে তোলা সেই ছবি। অভিযোগ, গ্রামবাসীরা প্রতিবাদ করলে, তাঁদেরও পাল্টা হুমকি দেন বিএলও। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পাচলা ৩৬ নং বুথে। কমিশনের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিতরণ প্রক্রিয়া। অভিযোগ, […]

Home

SIR: যেখান সেখান থেকে করা যাবে না এনুমারেশন ফর্ম, স্পষ্ট জানাল কমিশন – Bengali News | SIR: Enumeration forms cannot be filled from anywhere, the commission clarified.

কলকাতা: এসআইআরের মূল পর্বের কাজ শুরু হতেই তা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। বিতর্ক, তরজা সবই চলছে পুরোদমে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও-রা। তবে সেই ক্ষেত্রেও উঠছে নানাবিধ অভিযোগ। কোথাও শোনা যাচ্ছে বাড়িতে নয়, রাস্তায় ফর্ম বিলি করছেন বিএলও-রা। কোথাও আবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করার অভিযোগও উঠেছে। কোথাও আবার বাড়ি বাড়ি […]

Home

SSC 2025 Result Out: এখনও রেজাল্ট দেখতে বিভ্রাট, এসএসসি-র ফলাফলের দিকে তাকিয়ে যোগ্য চাকরিহারারা – Bengali News | Ssc 2025 result out: Still waiting to see results, jobless candidates looking at SSC results

কলকাতা: কথা ছিল রাত আটটার আশপাশে ফল প্রকাশিত হবে। কিন্তু শুক্রবার সন্ধ্যা সাতটার কিছু পরেই স্কুল সার্ভিস কমিশনের একটি বিজ্ঞপ্তি সমাজমাধ্যমে আসে। যেখানে লেখা ছিল ফলপ্রকাশ হয়ে গিয়েছে। তারপরই রেজাল্ট দেখার সংশ্লিষ্ট সাইট অর্থাৎ  https://westbengalssc.com-ই ক্র্যাশ হয়ে গেল। রেজাল্ট দেখতে সমস্যা চাকরিপ্রার্থীদের। তবে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, https://westbengalssc.com- এই ওয়েবসাইটে রেজ়াল্ট দেখা যাবে। কমিশন সূত্রে জানানো হচ্ছে, […]

Home

Primary Teacher: প্রাথমিকে শিক্ষকের ঘাটতি মেটাতে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের – Bengali News | Primary teacher Education Department takes big decision to address primary teacher shortage

কলকাতা: প্রাথমিকে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষকের বদলির সিদ্ধান্ত। যে সব স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন, তাঁদের পাঠানো হবে অন্যত্র। নিজের জেলাতেই বদলি করা হবে শিক্ষকদের। শিক্ষক ঘাটতি মেটাতে শিক্ষা দফতরের বড় উদ্যোগ। সূত্রের খবর, বিভিন্ন স্কুলে এই মুহূর্তে ২৩ হাজার ৯৬২ জন শিক্ষকের ঘাটতি রয়েছে। তবে শিক্ষা দফতরের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিজের […]

Home

R G Kar: সন্দীপ ঘোষের বিরুদ্ধে তুলেছিলেন বিস্ফোরক অভিযোগ, সেই আখতার আলির বিরুদ্ধেই এবার ভয়ঙ্কর অভিযোগ – Bengali News | R g kar Akhtar Ali, who made explosive allegations against Sandeep Ghosh, now has a terrifying allegation against him.

কলকাতা: আরজি করের বিতর্কিত ডেপুটি সুপার আখতার আলি সাসপেন্ড। আর্থিক দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। বর্তমানে আখতার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার। আরজি কর-এর আর্থিক দুর্নীতিকাণ্ডে সিবিআই রিপোর্ট জমা পড়ে।  সিবিআই রিপোর্টে আখতারের নানান কীর্তিকলাপ উল্লেখ রয়েছে। সিবিআই-এর দাবি, বিভিন্ন সংস্থাকে টেন্ডারের বিনিময়ে টাকা নিয়েছেন স্ত্রীর অ্যাকাউন্টে। শুধু তাই নয়, বিদেশ ভ্রমণের খরচ এসেছে […]

Home

Cabbage Bharta Recipe: একঘেয়ে তরকারি ভুলুন, বাড়িতে সহজে বানান বাঁধাকপির ভর্তা – Bengali News | Cabbage Bharta or Badhakopir Bharta recipe, how to make Badhakopir Bharta

একঘেয়ে তরকারি ভুলুন, বাড়িতে সহজে বানান বাঁধাকপির ভর্তাImage Credit: Pinterest শীতকাল মানেই তাজা সবজির ভাণ্ডার! তার মধ্যে বাঁধাকপি এমন এক সবজি, যা পুষ্টিতেও ভরপুর আর রান্নায়ও সহজলভ্য। কিন্তু বাঁধাকপির তরকারি খেতে খেতে অনেকের একঘেঁয়ে লাগে। এ বার তাই বাঁধাকপি দিয়ে বানিয়ে নিতে পারেন অন্য এক রেসিপি। এক্কেবারে ভিন্ন স্বাদের বাঁধাকপির ভর্তা (Cabbage Bharta) এ বার […]

Home

Sukanta Majumdar: বন্দেমাতরম নিয়ে কী বললেন সুকান্ত? – Bengali News | What did BJP leader Sukanta Majumdar saying about Vande Mataram

বন্দেমাতরম নিয়ে বলতে গিয়েও রাজ্য সরকারের তুলোধনা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রীতিমতো কটাক্ষের সুরে বললেন, “বাঙালি এই দেশকে যা যা দিয়েছে খুব কম রাজ্য যাঁরা ভারতকে এত কিছু দিয়েছে। ক্ষুদিরাম বসুর মতো ছেলেরা নিজের জীবনকে উৎসর্গ করেছিল ভারত মায়ের পদতলে। সেই বাঙালির অবদানকে বাংলার সরকার কোনও উদযাপনই করছে না। একটা কমিটি নাম মাত্র […]

Home

Suvendu Adhikari: ‘ব্রাত‍্য বসু তো কমিউনিস্ট’, শুভেন্দুর খোঁচায় শিক্ষামন্ত্রীর পাল্টা, ‘আগে পরে, মাঝে তৃণমূল, পরে বিজেপি তো নই’ – Bengali News | Suvendu adhikari: Suvendu Adhikari and Bratya Basu’s comments on Rishi Bankim Chandra Chatterjee Indian novelist and poet are counter comments

শুভেন্দু অধিকারী ও ব্রাত্য বসুImage Credit: TV9 Bangla কলকাতা:  ‘বন্দে মাতরম’ এর ১৫০ বছর উদযাপন। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজস্ট্রিট পর্যন্ত মিছিল করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্কিমচন্দ্রকেই নিয়ে আরও একবার শাসক-বিরোধী নেতৃত্বের তরজা! ঋষি বঙ্কিমচন্দ্রকে সম্মান জানাতে গিয়েই রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ব্রাত‍্য বসু তো কমিউনিস্ট। দেশকে […]

Home

SIR-এ দুই স্ত্রীকে হারানোর ভয়, গাছ থেকে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ – Bengali News | Fear of losing two wives in SIR, husband’s hanging body recovered from tree

জলপাইগুড়ি: বাড়িতে দুই স্ত্রী। কিন্তু কারও নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। আর তাতেই চিন্তায় ছিলেন ষাটোর্ধ্ব প্রৌঢ়। গিয়েছিলেন প্রশাসনের দুয়ারেও। এসআইআর চালু হতেই আতঙ্ক একেবারে জাঁকিয়ে বসেছিল মনে। কথা বলেছিলেন এলাকার লোকজনের সঙ্গেও। কিন্তু অনেকে অভয় দিলেও ভয় কাটেনি তার মন থেকে। শেষ পর্যন্ত সেই বৃদ্ধির ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ির পাশের গাছ থেকে। […]

Home

Enumeration Form: এনুমারেশন ফর্ম ফিলাপ বাধ্যতামূলক নয় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর জন্য? – Bengali News | Enumeration form filling is not mandatory for Prime Minister and Chief Minister, What does the Election Commission saying

কলকাতা: মার্কড ইলেক্টরের তালিকায় মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী এসআইআরের ফর্ম জমা না দিলেও সমস্য নেই। এনুমারেশনের ফর্ম জমা না দিলেও ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়ে যাবে। একই নিয়ম প্রযোজ্য সাংসদ-বিধায়কদের ক্ষেত্রেও। নির্বাচন কমিশন বলছে, মার্কড ভোটার হিসাবে এঁরা ইতিমধ্যেই চিহ্নিত। কমিশনের সংজ্ঞা বলছে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী-সাংসদ-বিধায়ক যারা রয়েছেন, যাঁরা ইতিমধ্যেই পরিচিত কমিশনের কাছে তাঁদেরকেই মার্কড ভোটার বলা […]