Train accident: মালগাড়ির মাথায় উঠল প্যাসেঞ্জার ট্রেন, মৃত একাধিক - Bengali News | Passenger train collides with goods train in Chhattisgarh's Bilaspur, at least four people killed - 24 Ghanta Bangla News
Home

Train accident: মালগাড়ির মাথায় উঠল প্যাসেঞ্জার ট্রেন, মৃত একাধিক – Bengali News | Passenger train collides with goods train in Chhattisgarh’s Bilaspur, at least four people killed

Spread the love

দুর্ঘটনার জেরে মালগাড়ির মাথায় উঠে পড়ে প্যাসেঞ্জার ট্রেনের কামরাImage Credit: Social Media

বিলাসপুর: মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরাটি উঠে যায় মালগাড়ির উপর। দুর্ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বিলাসপুরে জয়রামনগর স্টেশনের কাছে।

বিলাসপুরের জেলাশাসক সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, প্যাসেঞ্জার ট্রেনটি কোরবা থেকে বিলাসপুর যাচ্ছিল। দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

দুর্ঘটনার জেরে ওভারহেডের তার ছিঁড়ে যায় ও সিগন্যালিং ব্যবস্থা বন্ধ হয়ে যায়। যার ফলে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল কিংবা রুট বদল করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত প্যাসেঞ্জারের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিগন্যালিং ব্যবস্থার গোলমালের জেরে দুটি ট্রেন একই লাইনে চলে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *