PM Modi: বিহারে মেগা রোড শো প্রধানমন্ত্রী মোদীর, উপচে পড়ল ভিড় - Bengali News | PM Narendra Modi leads mega roadshow in Patna - 24 Ghanta Bangla News
Home

PM Modi: বিহারে মেগা রোড শো প্রধানমন্ত্রী মোদীর, উপচে পড়ল ভিড় – Bengali News | PM Narendra Modi leads mega roadshow in Patna

Spread the love

পটনা: ভোটমুখী বিহারের পটনায় মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর এই রোড শোর সময় রাস্তার দু’ধারে উপচে পড়েছিল ভিড়। এমনকি, প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে রাস্তার ধারে বহুতলগুলিতেও দেখা যায় বহু মানুষকে। ‘মোদী, মোদী’ স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁরা। হাত নেড়ে সবাইকে অভিবাদন জানানো নমোও।

এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে রোড শোতে ছিলেন জেডি(ইউ) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিং, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল এবং পটনাসাহিবের সাংসদ রবিশঙ্কর প্রসাদ। গত বছর লোকসভা ভোটের সময়ও পটনায় রোড শো করেছিলেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *