ED On Anil Ambani: অর্থ পাচারের অভিযোগ, অনিল আম্বানির ৩,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! – Bengali News | ED On Anil Ambani: Money laundering allegations, Anil Ambani’s assets worth Rs 3,000 crore seized!
ছাদ হারালেন অম্বানি, বাড়িও বাজেয়াপ্ত ইডির!Image Credit: PTI
নভেম্বর মাসের প্রথম কাজের দিনেই বিরাট খবর! রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ৩ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অর্থ পাচারের মামলার তদন্তের অংশ হিসেবে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী, PMLA বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে চারটি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে।
কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত?
অনিল অম্বানির বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের অভিজাত পালি হিলে তাঁর নিজের বাড়ি। দিল্লির মহারাজা রঞ্জিত সিং মার্গের রিলায়েন্স সেন্টারের জমি ও একাধিক বাণিজ্যিক সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে। তবে, মুম্বাই ছাড়াও রিলায়েন্স গ্রুপের নয়ডা, পুনে, হায়দরাবাদ ও চেন্নাইয়ের সম্পত্তিও ইডি’র নজরে।
আসলে কী অভিযোগ?
এই আর্থিক তছরুপ ও অর্থ পাচারের মামলায় মূল অভিযোগের তীর রিলায়েন্স গ্রুপের দুই সংস্থা রিলায়েন্স হোম ফাইনান্স লিমিটেড ও রিলায়েন্স কমার্শিয়াল ফাইনান্স লিমিটেডের দিকে। অভিযোগ, এই দুই সংস্থা থেকে সাধারণ মানুষের অর্থ তছরুপ ও পাচার করা হয়েছে। ২০১৭ থেকে ২০১৯, এর মধ্যে ইয়েস ব্যাঙ্ক এই দুই সংস্থায় ৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করে।
[বিস্তারিত আসছে…]