পেন ড্রাইভের এই দুটি ছিদ্র কি শুধুই ডিজাইন? রয়েছে অন্য কারণ | Pen drive has two holes on it, know the reason - 24 Ghanta Bangla News
Home

পেন ড্রাইভের এই দুটি ছিদ্র কি শুধুই ডিজাইন? রয়েছে অন্য কারণ | Pen drive has two holes on it, know the reason

Spread the love

পেন ড্রাইভ বা ইউএসবি ড্রাইভ অতি পরিচিত একটি জিনিস। শুধুমাত্র যাঁরা প্রযুক্তি নিয়ে কাজ করেন, তাঁরাই নয়, ছবি-ভিডিয়ো সংরক্ষণ করার জন্য পেন ড্রাইভের বিকল্প নেই। এটি ব্যবহার করতে গিয়ে অনেকেই দেখেছেন এর ধাতব অংশটিতে, অর্থাৎ যেটি কম্পিউটারের সঙ্গে সংযোগ তৈরি করে, সেখানে দুটি ছোট ছিদ্র বা ফুটো থাকে। এর আসল কারণ এবং এর কার্যকারিতা অনেকেরই জানা নেই।

কেউ কেউ মনে করেন পেন ড্রাইভ বা ইউএসবি (USB) ড্রাইভের মাথায় দুটি ছোট ছিদ্র কেবলমাত্র ডিজাইনের জন্য দেওয়া হয়, কিন্তু আসলে এই ছিদ্রগুলোর পিছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে।

১. কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টের ভিতর দিকে দুটি ছোট ধাতব ক্লিপ বা স্প্রিং থাকে। যখন পেন ড্রাইভটি ওই পোর্টে ঢোকাবেন, তখন সেই স্প্রিংগুলো পেন ড্রাইভের এই ছিদ্র দুটির ভিতরে আটকে যায়। ফলে পেন ড্রাইভটি ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে আটকে যাবে। ডেটা ট্রান্সফারের সময় সহজে আলগা হয়ে যাবে না বা খুলে যাবে না।

২. এই লক সিস্টেমের জন্য পেন ড্রাইভের ভিতরের কানেক্টরগুলো ইউএসবি পোর্টের পিনে সঠিকভাবে স্পর্শ করতে পারে। এতে ডেটা আদান-প্রদান বাধা পায় না।

৩. ইউএসবি পোর্ট এবং পেন ড্রাইভের ছিদ্রের ভিতরের স্প্রিং মেকানিজম এমনভাবে তৈরি, যাতে আপনার কাজ ফুরোলে শেষে খুব বেশি শক্তি প্রয়োগ না করেই সামান্য টানেই পেন ড্রাইভটি খুলে আনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *