আর কিনতে হবে না বোয়িং, এয়ারবাসের থেকে, এবার ভারতই তৈরি করবে যাত্রীবাহী বিমান - Bengali News | No more buying from Boeing, Airbus, now India will manufacture passenger aircraft HAL Signed MoU With Russian Company - 24 Ghanta Bangla News
Home

আর কিনতে হবে না বোয়িং, এয়ারবাসের থেকে, এবার ভারতই তৈরি করবে যাত্রীবাহী বিমান – Bengali News | No more buying from Boeing, Airbus, now India will manufacture passenger aircraft HAL Signed MoU With Russian Company

Spread the love

যুদ্ধবিমান নিয়ে রাশিয়ার সঙ্গে একাধিক বার্তালাপের পর এবার রাশিয়ান সংস্থা রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশন (UAC)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করল HAL বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ২০২৫ সালের অক্টোবর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

নতুন স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী জোয়ার আসবে ভারতের অসামরিক বিমান শিল্পে। কারণ, রাশিয়ার SJ-100 সিভিল কমিউটার এয়ারক্রাফ্ট এবার তৈরি হবে ভারতেই। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন। তাঁর মতে ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যে এটা একটা বিরাট পদক্ষেপ।

‘গেম চেঞ্জার’ উড়ান?

প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, SJ-100 যাত্রীবাহী বিমানটি আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হতে পারে। বিশেষ করে ‘উড়ান’ স্কিমের অধীনে ছোট শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে দিতে পারে এই জেট।

উল্লেখ্য, SJ-100 হল একটি টুইন-ইঞ্জিন, ন্যারো-বডি বিমান। ইতিমধ্যেই এই বিমানের ২০০টির বেশি ইউনিট এই মুহূর্তে ব্যবহৃত হয়। বিশ্বের ১৬টির বেশি সংস্থা এই বিমান ব্যবহার করে।

৩৭ বছর পর…

হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড জানাচ্ছে, এই প্রথম ভারতে কোনও সম্পূর্ণ যাত্রীবাহী বিমান তৈরি হতে চলেছে। এর আগে শেষবার ১৯৬১ সালে AVRO HS-748 উৎপাদন শুরু হয়েছিল। যে বিমানের উৎপাদন বন্ধ হয়ে যায় ১৯৮৮ সালে।

হ্যাল আশা করছে, আগামী ১০ বছরে আঞ্চলিক রুটের জন্য ভারতে ২০০টির বেশি এই ধরনের বিমানের প্রয়োজন হবে। পাশাপাশি, ভারত মহাসাগরীয় অঞ্চলের যাতায়াতের জন্যও অতিরিক্ত ৩৫০টি বিমানের চাহিদা রয়েছে। এই চুক্তি ভারতের বেসরকারি বিমান শিল্পকে শক্তিশালী করবে এবং প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *