Agarpara: 'ডান হাতের চারটে আঙুল কাটা প্রদীপের!' পরিবারের দাবিতে আরও জোরাল রহস্য - Bengali News | Agarpara 'Pradip's four fingers on his right hand were cut off!' Family claims more compelling mystery - 24 Ghanta Bangla News
Home

Agarpara: ‘ডান হাতের চারটে আঙুল কাটা প্রদীপের!’ পরিবারের দাবিতে আরও জোরাল রহস্য – Bengali News | Agarpara ‘Pradip’s four fingers on his right hand were cut off!’ Family claims more compelling mystery

Spread the love

বাঁ দিকে প্রদীপ করের আত্মীয়, ডান দিকে প্রদীপ করImage Credit: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা:  আগরপাড়ার প্রদীপ করের দেহ উদ্ধার, আর তার পাশ থেকে উদ্ধার হওয়া নোট নিয়ে রহস্য জোরাল হচ্ছে। পুলিশের দাবি, নোটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য NRC দায়ী।’ কিন্তু এই নোট নিয়েই উঠছে প্রশ্ন। পরিবারের সদস্যদের বক্তব্য, প্রদীপ করেন ডান হাতের চারটে আঙুল ছিল না। ‘৮০ সালের আগে একটি দুর্ঘটনায় ডান হাতের চারটে আঙুল কাটা যায় প্রদীপ করেন। ডান হাতেই খেতেন, কাজ করতেন, তবে লিখতে পারতেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা প্রকাশ করেছেন প্রদীপ করের ভগ্নিপতি উত্তর হাজরা।

তিনি বলেন, “আমি কোনওদিন সেভাবে ওকে লিখতে দেখিনি। তবে ডান হাতেই সব কাজ করতেন। ডান হাতের চারটে আঙুল কাটা গিয়েছিল। ক্লাস থ্রি-ফোর পর্যন্ত পড়াশোনা করেছিলেন, একটা দোকান চালাতেন।” তিনিই জানান, প্রদীপ ভাই ও ভাইয়ের বউয়ের সঙ্গে থাকতেন। তবে পরিবারের কোনও সমস্যা ছিল না বলে জানাচ্ছেন উত্তম। তাঁকে কিছুদিন আগে পর্যন্তও বাড়ির সামনে আড্ডা মারতে দেখেছেন।

প্রদীপ করের মৃত্যুর কারণ নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি।  বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে প্রদীপ করের। সেই তালিকাও সামনে এনেছে বিজেপি। বিজেপির দাবি, কমিশনের নিয়ম অনুযায়ী প্রদীপের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কোনও কারণ নেই। অবসাদের কারণেই প্রদীপ আত্মঘাতী হয়েছেন বলে দাবি বিজেপির।

সোমবার  আগরপাড়ায় বছর সাতান্নর প্রৌঢ় প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, যা নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। এই খবর সামনে আসতেই সামাজিক মাধ্য়মে পোস্ট করে কেন্দ্র-কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবার দুপুরে খোদ অভিষেক নিজেই যাচ্ছেন প্রদীপ করের বাড়িতে। মৃতের পরিজনদের সঙ্গে দেখা করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *