Kandi Hospital Chaos: হাসপাতাল যেন রণক্ষেত্র! ফের হেনস্থার শিকার আরও এক মহিলা স্বাস্থ্যকর্মী - Bengali News | Murshidabad: Nurse Assaulted by Patient’s Family at Kandi Sub Divisional Hospital Amid Ongoing Concerns Over Staff Harassment - 24 Ghanta Bangla News
Home

Kandi Hospital Chaos: হাসপাতাল যেন রণক্ষেত্র! ফের হেনস্থার শিকার আরও এক মহিলা স্বাস্থ্যকর্মী – Bengali News | Murshidabad: Nurse Assaulted by Patient’s Family at Kandi Sub Divisional Hospital Amid Ongoing Concerns Over Staff Harassment

Spread the love

হাসপাতাল যেন রণক্ষেত্রImage Credit: নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ: রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি থেকেই কেন বারংবার উঠে আসছে হেনস্থা, নিগ্রহের ছবি? সম্প্রতি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল স্বাস্থ্য ভবন। এমনকি, শনিবার নবান্নে যখন এই নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। তাতে ভার্চুয়ালি যোগ দিয়ে একগুচ্ছ নির্দেশ দিচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময়ও ঘটল আরও একটি হেনস্থার ঘটনা। রোগীর পরিবারের হাতে হেনস্থার শিকার কান্দি মহকুমা হাসপাতালের নার্স।

কী ঘটেছে?

খড়গ্রামের বালিয়াহাট থেকে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয় মজেম শেখকে। শনিবারই তাঁকে ভর্তি করা হয়ে কান্দি মহকুমা হাসপাতালের ছেলেদের ওয়ার্ডে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু সময় মতো মেলে না চিকিৎসা, অভিযোগ পরিবারের। সামান্য চিকিৎসা পেতেই অনেকটাই নাকি টালবাহানা সহ্য করতে হয়েছে তাঁকে। শুধুই বিছানায় শুয়ে কাতরে গিয়েছেন তিনি। যার জেরে ক্ষোভ চড়ে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। চড়াও হয় পরিবার।

হাসপাতালে উত্তেজনা

রোগীকে ভর্তি পরেও কেন সুশ্রুষা দেওয়া হয়নি তাঁকে, অভিযোগ তুলে চড়াও হন আত্মীয়স্বজনরা। সেই সময় কর্তব্যরত নার্সদের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে তাঁরা। মিনিট খানেকের ব্যবধান। বাকবিতণ্ডা পরিণত হয় হাতাহাতিতে। নার্সদের ঘরে ঢুকে ভাঙচুর চালায় রোগীর পরিবার-পরিজনরা। ছিঁড়ে দেয় খাতা, কাগজ। যা ঘিরে তৈরি হয় আতঙ্কের পরিস্থিতি। এক নার্সকে রীতিমতো মারধর করে রোগী পরিবার এমনটাই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। এদিন সংশ্লিষ্ট হাসপাতালে সেদিনের জন্য ভারপ্রাপ্ত সুপার অভিক দাস বলেন, ‘স্বাস্থ্য়কর্মীরা সর্বক্ষণ মানুষকে পরিষেবা দিচ্ছেন। এই ঘটনা সত্যিই ন্যক্কারজনক। ইতিমধ্যেই এই ঘটনায় যিনি স্থায়ী সুপার তাঁর কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *