Budget Expectations 2024: আর্থিক ঘাটতি মেটাতে কী কী করতে পারে মোদী সরকার? – Bengali News | What will Modi govt do to reduce fiscal deficit, what is the expectation
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এটি পূর্ণাঙ্গ বাজেট না হলেও কেন্দ্রীয় সরকার যে এবার আর্থিক ঘাটতি মেটাতে উদ্য়োগী হবে, তেমনটাই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ৫.৩ শতাংশ ঘাটতি কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে সীতারামণের। অনুমান করা হচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ঘাটতি কমিয়ে ৫.৯ শতাংশে নিয়ে যাবে মোদী সরকার।
লোকসভা নির্বাচন আসন্ন। একটি ব্রোকারেজ সংস্থা দাবি করেছে, ভোটের আগে খরচ কমাতে পারবে না কেন্দ্রীয় সরকার। বদলে ঘাটতি কমাতে আর্থিক বৃদ্ধি কোন পথে হয়, সে দিকে জোর দিতে হবে। ওই সংস্থার দাবি, একদিকে ডিজিটাইজেশন বাড়িয়ে আর্থিক বৃদ্ধি জোরদার করা হবে, অন্যদিকে, অযথা হওয়া খরচ কমানোর দিকেও জোর দেবে কেন্দ্র। ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে ঘাটতি কমিয়ে যাতে জিডিপি-র ৪.৫ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেই চেষ্টা করা হবে বলে অনুমান করা হচ্ছে। এবার বাজেট থেকেই তার চেষ্টা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, ঘাটতি মেটানোর জন্য সরকার মূলধনী ব্যয় চালু রাখতে পারে। সেই সম্ভাবনা থাকছে। লগ্নি যাতে আরও দ্রুত হারে হয়, সেদিকেও জোর দিতে পারে মোদী সরকার। সে ক্ষেত্রে একদিকে যেমন উৎপাদনশীলতা বাড়াবে, অন্যদিকে, রফতানিতেও গতি আসবে, বাড়বে কর্মসংস্থান। ফলে ঘাটতি মেটাতে সুবিধা হবে বলেইল মনে করা হচ্ছে।