Narendrapur: 'আমার বউ কই?', ব্যক্তিকে পাশের বাড়ির মহিলা জানি না বলতেই.... - Bengali News | One woman was badly beaten in sonarpur south 24 pargana - 24 Ghanta Bangla News
Home

Narendrapur: ‘আমার বউ কই?’, ব্যক্তিকে পাশের বাড়ির মহিলা জানি না বলতেই…. – Bengali News | One woman was badly beaten in sonarpur south 24 pargana

Spread the love

নরেন্দ্রপুর: স্ত্রী কোথায়? সেটা জানতে না পেরে প্রতিবেশী মহিলার উপর হামলার অভিযোগ। বেধড়ক মারে আহত মহিলা ও তাঁর বারো বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নিলয় বিশ্বাস। তিনি পেশায় রং মিস্ত্রি। মঙ্গলবার সন্ধে নাগাদ কাজ সেরে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। তারপর দেখেন, স্ত্রী বাড়িতে নেই। স্ত্রী কোথায়—এই জানতে পাশের বাড়ির এক মহিলার কাছে খোঁজ নেন তিনি। ওই মহিলা জানিয়ে দেন, তিনি কিছু জানেন না।

অভিযোগ, এরপরেই হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠেন নিলয়। ইট দিয়ে প্রতিবেশী ওই মহিলার মাথায় আঘাত করেন বলে অভিযোগ। চিৎকার শুনে ছুটে আসেন তাঁর বারো বছরের ছেলে। মাকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহত মহিলা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে মারধর,খুনের চেষ্টা ও শ্লীলতাহানির। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।

আহত মহিলা বলেন, “ছেলেটা খুঁজতে এসেছিল বাড়িতে আমাদের। কিন্তু বলেছি আমি নেই। সেই কারণে হঠাৎ করে আমায় মারধর করেছে। আবার বলছে তোকে এই করে দেব…ওই করে দেব…। আমার জামার কলার ধরে টেনে এনেছে। আমার ছেলেকেই মেরে দিত। বাঁচাতে গিয়ে আমার লেগেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *