Mid day meal: চালে গিজগিজ করছিল পোকা, তা দিয়েই খিচুড়ি বানিয়ে দেওয়া হল বাচ্চাদের - Bengali News | There were insects buzzing in the rice, so the children made khichdi out of it in murshidabad - 24 Ghanta Bangla News
Home

Mid day meal: চালে গিজগিজ করছিল পোকা, তা দিয়েই খিচুড়ি বানিয়ে দেওয়া হল বাচ্চাদের – Bengali News | There were insects buzzing in the rice, so the children made khichdi out of it in murshidabad

Spread the love

মুর্শিদাবাদ: আবার শিশুদের খাবারে মিলল পোকা। যা ঘিরে তুমুল বিক্ষোভ আইসিডিএস (ICDS) সেন্টারে। পোকায় ভরা সেই খাবারই শিশুদের দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আর সেই খাবার দেখে চোখ কপালে ওঠার জোগাড় শিশুদের মায়ের। এরপরই তাঁর জোটবদ্ধ হন। আর তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর বালুর মাঠপাড়া আইসিডিএস সেন্টারের। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকালে বাচ্চাদের খাওয়ানোর জন্য সেন্টার থেকে খিচুড়ি দেওয়া হয়েছিল। কিন্তু সেই খিচুড়ির অবস্থা দেখতেই মাথায় তাদের অভিভাবকদের। একজন-দু’জন নয় প্রত্যেক শিশুদের খাবারেই মিলছে পোকা। এই অভিযোগ তুলে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মালতিমিতা বিশ্বাস স্থানীয়দের অভিযোগ স্বীকার করে আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গোটা রাজ্যজুড়েই মাঝে মধ্যেই অঙ্গনওয়াড়ির খাবারের মান নিয়ে ওঠে প্রশ্ন। মিড-ডে মিলের খাবারে কখনও মেলে পোকা, কখনও টিকিটিকি, কখনও আরশোলা আবার কখনও ব্যাঙ পর্যন্ত দেখা যায়। অস্বাস্থ্যকর সেই খাবার দেওয়ার অভিযোগ ওঠে শিশুদের। তা সে রাজ্যের উত্তর হোক বা দক্ষিণ সব জায়গাতেই এমন অভিযোগ ওঠে। এই আবহের মধ্যেই এবার উঠে এল মুর্শিদাবাদ থেকে এমন অভিযোগ।

মালতিমিতা বিশ্বাস বলেন, “এগুলো অফিস থেকে আসে। খারাপ হলে সেগুলি পরিষ্কার করে দিই। আমি ষোলো বছর কাজ করছি। এমন কিছু ঘটেনি। আমি কোনওদিন পোকা পাইনি। এই প্রথম হল। আমরা মায়েদের বলেছি চাল ঝাড়া হয়েছে, ধোয়া হয়েছে কিন্তু পোকা যায়নি। মায়েদের বলেছি একটা দুটো পোকা থাকলে ফেলে দেবেন কাল থেকে পরিষ্কার খাবার দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *