SIR Voter List : ভোটার তালিকা থেকে নাম বাদ ৯০ লাখের বেশি, শীর্ষে মুর্শিদাবাদ, বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের - 24 Ghanta Bangla News
Home

SIR Voter List : ভোটার তালিকা থেকে নাম বাদ ৯০ লাখের বেশি, শীর্ষে মুর্শিদাবাদ, বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

SIR Voter List : ভোটার তালিকা থেকে নাম বাদ ৯০ লাখের বেশি, শীর্ষে মুর্শিদাবাদ, বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

কলকাতা : বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি শেষ। গতকাল রাতেই শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত থেকেই ফ্রিজ় হয়ে গিয়েছে প্রথম দফা ভোটের ভোটার তালিকা। কিন্তু, সব তো হল, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কত জনের নাম বাদ গেল? কমিশন সূত্রে খবর, প্রায় ৯০ লাখের বেশি নাম বাদ গিয়েছে। সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন প্রায় ১ কোটি ২০ লাখের নাম বাদ যাবে। তবে, কমিশনের রিপোর্ট অনুযায়ী বাদ যাওয়া ভোটারের সংখ্যা কোটির গণ্ডি পেরোয়নি। যে ১১টি রাজ্যে এসআইআর হয়েছে, তার মধ্যে বাদ যাওয়া ভোটারের হিসেবে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্যে ২ কোটির বেশি ভোটারের নাম বাদ গিয়েছে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *