Expired food: ফুচকা-মোমা-চাওমিনে কি না এইসব? সাধারণ মানুষকে দেওয়ার আগেই ধরে ফেলল টাস্ক ফোর্স - Bengali News | The task force caught it before it was given to the general public dhupguri West bengal - 24 Ghanta Bangla News
Home

Expired food: ফুচকা-মোমা-চাওমিনে কি না এইসব? সাধারণ মানুষকে দেওয়ার আগেই ধরে ফেলল টাস্ক ফোর্স – Bengali News | The task force caught it before it was given to the general public dhupguri West bengal

ধূপগুড়ি: কালীপুজো (Kali Puja 2026) উপলক্ষে ধূপগুড়ি জেলা পরিষদ বাংলাতে বসেছে বার্ষিক মেলা। ভিড় জমেছে দর্শনার্থীদের। ফুটকা, মোমো কী নেই। আর সেই সুযোগেই শহরের বিভিন্ন খাবারের দোকান ও রোস্তোরায় বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী অভিযোগ এমনটাই। মঙ্গলবার সেই অভিযোগের ভিত্তিতে ধূপগুড়ি পৌরসভার খাদ্য বিভাগ ও টাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে শুরু হয় বিশেষ অভিযান।

ধূপগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে পৌরসভার আধিকারিকরা একাধিক দোকান ও খাবার স্টলে অভিযান চালান। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ খাদ্য উপকরণ,চাওমিন, নুডলস, টমেটো সস, বিরিয়ানি ও চিকেন পাকোড়া তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর ফুড কালার সহ মেয়াদোত্তীর্ণ উপাদান। এছাড়াও, শহরের বিভিন্ন মিষ্টির দোকানেও অভিযান চালানো হয়। সেখানে নষ্ট ও মানহীন মিষ্টি উদ্ধার করে তা নষ্ট করে দেওয়া হয় বলে জানা গেছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন ধূপগুড়ি পৌরসভার স্যানিটারি অফিসার ও ফুড সেফটি ইন্সপেক্টর অঞ্জন রায়। তিনি জানান, “মেলাকে কেন্দ্র করে খাবারের মান যাতে বজায় থাকে, সে দিকেই মূল নজর রাখা হচ্ছে। কোনও অবস্থাতেই নোংরা বা মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি করতে দেওয়া হবে না।” পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো উপলক্ষে চলা এই অভিযান আগামী কয়েকদিনও চলবে। যাতে শহরের বাসিন্দা ও দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।

মেলায় আগত এক ব্যক্তি বলেন, “খুব ভাল লেগেছে আমার। এরা এত সুন্দর করে ম্যানেজমেন্টটাকে দেখছে। মশলা, খাবার, সস সব কিছু ঠিক আছে কি না দেখছে। আমাদের মতো সাধারণ মানুষ কিছুই বুঝবে না তো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *