Donald Trump: ‘২৫ হাজার আমেরিকানের মৃত্যু হত’, মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস করল ট্রাম্পের সেনা – Bengali News | US President Donald Trump says 25 thousand people would Have Died as US Military Destroyed Drug Carrying Submarine
মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস করল আমেরিকা।Image Credit: X
ওয়াশিংটন: মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন মাদক নিয়ে আমেরিকার দিকে আসা সাবমেরিনে হামলা চালিয়েছে মার্কিন সেনা। এই হামলায় দুইজন মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে, বাকি দুইজনকে একুয়েডর-কলোম্বিয়ায় পাঠানো হচ্ছে। এই মাদক যদি আমেরিকায় পৌঁছত, তাহলে ২৫ হাজার আমেরিকার মৃত্যু হত।
শনিবার, ১৮ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “বিরাট বড় মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস করেছি, যা আমেরিকার নারকো-ট্রাফিকিং ট্রানজিট রুটের দিকে আসছিল”। জানা গিয়েছে, এই সাবমেরিনে ফেন্টানিল ও অন্যান্য মাদক ছিল।
ট্রাম্প লেখেন, “দুই জঙ্গিকে খতম করা হয়েছে। যে দুই জঙ্গি বেঁচে রয়েছে, তাদের একুয়েডর ও কলোম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে।”
📹 DESTROYED: Confirmed DRUG-CARRYING SUBMARINE navigating towards the United States on a well-known narcotrafficking transit route.
“Under my watch, the United States of America will not tolerate narcoterrorists trafficking illegal drugs, by land or by sea.” – President Trump pic.twitter.com/N4TAkgPHXN
— The White House (@WhiteHouse) October 18, 2025
কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুসতাভো পেট্রো জানিয়েছেন, অভিযুক্তকে প্রত্যাবর্তন করা হয়েছে। তাঁকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেই জানিয়েছেন কলোম্বিয়ার প্রেসিডেন্ট।
শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন যে লাতিন আমেরিকা থেকে আমেরিকায় যে বিপুল মাদক সরবরাহ করা হয়, তা আটকানোর প্রচেষ্টা শুরু হয়েছে। এই অভিযানে নেমেছে মার্কিন সেনা। ক্যারিবিয়ান সাগরে গত সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত কমপক্ষে ৬টি ভেসেল ধ্বংস করেছে মার্কিন সেনা। এই সমস্ত ভেসেলগুলিই ভেনেজুয়েলা থেকে আসছিল বলে দাবি। এখনও পর্যন্ত ২৭ জন মাদক পাচারকারীকে খতম করা হয়েছে। ট্রাম্পের দাবি, এই মাদক যদি আমেরিকায় পৌঁছত, তাহলে ২৫ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু হত মাক সেবন করে।