Pujoy Pulse: ‘চকোলেট কত রয়েছে বললেই ২ লক্ষ টাকা’, পালসের পুরস্কার শুনে সকলে হতবাক – Bengali News | Pujoy Pulse’s ‘Golmol’ Candy Wins Hearts in Jalpaiguri & Purulia — What Locals Are Saying
এক কথায় পালসের গোলমোল কেড়েছে মন। কিন্তু গোল-কা-মোল, আসল মানে জানেন? দুর্গাপুজোয় প্রতিটি গোল জিনিসই এক একটা গল্প বলার ক্ষমতা রাখে। এই যেমন দুর্গা প্রতিমার কপালের টিপ কিংবা ফুল রাখার পাত্র। দিনশেষে সবগুলোই গোল। আর শুধু তাই নয়। কপালের জ্যোতি, ঢাকের আকৃতি, ধুনুচি, রসগোল্লা সবই গোল। আর এই প্রতিটির সঙ্গে জুড়ে রয়েছে বাঙালি তথা বাংলা আবেগ ও ঐতিহ্য।