Bongaon Train: বনগাঁ লোকালের ঠিক সামনেই ফাটল, বন্ধ সব লোকাল ট্রেন, বড় দুর্ঘটনা থেকে কোনও ক্রমে রক্ষা – Bengali News | Rail line crack at Bongaon, all local train stopped in this line
বনগাঁ: শিয়ালদহ-বনগাঁ রুটের রেল লাইনে বড়সড় বিভ্রাট। থমকে গেল ট্রেন চলাচল। অল্পের জন্য রক্ষা পেল বনগাঁ লোকাল। প্রতিদিন বনগাঁ লাইনে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই বনগাঁ স্টেশনে ঢোকার মুখেই রেললাইনে দেখা গেল ফাটল। বেশ কিছুক্ষণ ধরে রেল চলাচল বন্ধ রয়েছে। বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়ছে না। উল্টোদিক থেকেও ঢুকছে না কোনও ট্রেন। দ্রুত গতিতে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৯টা ৫০-এর লোকাল ট্রেনটি ছাড়ার সময়ই প্রথম চোখে পড়ে ওই ফাটল। ট্রেনের চালক ওই ফাটল দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলকর্তারা। লাইন খতিয়ে দেখে দ্রুত লাইন মেরামত করার চেষ্টা করা হচ্ছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ। ফাটল না চোখে পড়লে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা।
সবিস্তারে আসছে…