Infosys-র কর্মীদের কাছে এল email, এই কাজ করলেই পাবেন ৫০ হাজার টাকা - Bengali News | Infosys Recruitment: Infosys to Offer Reward upto 50 Thousand rs for Referral Program to Hire Female Employees - 24 Ghanta Bangla News
Home

Infosys-র কর্মীদের কাছে এল email, এই কাজ করলেই পাবেন ৫০ হাজার টাকা – Bengali News | Infosys Recruitment: Infosys to Offer Reward upto 50 Thousand rs for Referral Program to Hire Female Employees

Spread the love

ইনফোসিস সংস্থা।Image Credit: Hemant Mishra/Mint via Getty Images

নয়া দিল্লি: দেশ তথা বিশ্বের অন্যতম বড় তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিস (Infosys)। মহিলাদের জন্য তারা করল এক বড় পদক্ষেপ। ইনফোসিস সংস্থার তরফে মহিলা কর্মীদের নিয়োগ করার ঘোষণা করা হল। যারা কেরিয়ার থেকে বিরতি নিয়েছিলেন, মূলত তাদের কাজে ফেরার জন্যই এই উদ্যোগ। এতে লাভবান হবেন সংস্থায় বর্তমানে কর্মরতরাও। তারা পেতে পারেন ৫০ হাজার টাকা। কীভাবে জানুন-

ইনফোসিস নতুন একটি রেফারেল প্রোগ্রাম এনেছে, যার নাম ‘রিস্টার্ট উইথ ইনফোসিস’ (Restart With Infosys)। এই নতুন প্রোগ্রামে মহিলাদের নিয়োগ করা হবে, যার বিরতির পর কাজে ফিরতে চান। সংস্থার তরফে এই মর্মে কর্মীদের ইমেইলও পাঠানো হয়েছে। সেই ইমেলে জানানো হয়েছে, যদি কেউ এমন মহিলা কর্মীকে কাজের জন্য রেফার করেন এবং তাকে নিয়োগ করা হয়, তাহলে যে কর্মী রেফার করেছেন, তাঁকে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে পুরস্কার হিসাবে।

কারা আবেদন করতে পারবেন?

এই প্রোগ্রামের অধীনে কাজ করতে হলে কোনও মহিলাকে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তিনি যদি কমপক্ষে ৬ মাসের কেরিয়ার ব্রেক নেন, অর্থাৎ ৬ মাস কাজ না করেন, তাহলে ইনফোসিসে আবেদন করতে পারবেন। ইনফোসিসে বর্তমানে ডেভেলপার, টেক লিড, ম্যানেজার সহ একাধিক পদে শূন্যপদ রয়েছে। সেই পদগুলি পূরণ করার জন্যই এই উদ্য়োগ।

ইনফোসিসের তরফে জানানো হয়েছে, যারা কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন, তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে পুনরায় আত্মবিশ্বাস গড়ে তোলা এবং  কেরিয়ারের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে সাহায্য করা হবে। যদি কোনও কর্মীকে এমন কাউকে রেফার করেন এবং তাকে নিয়োগ করা হয়, তবে ৫০ হাজার টাকা পর্যন্ত রিওয়ার্ড দেওয়া হবে ওই কর্মীকেও।

ইএসসি ভিশন ২০৩০-র অংশ হিসাবে ইনফোসিসের পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে তাদের মোট কর্মীসংখ্য়ার অন্তত ৪৫ শতাংশ মহিলা কর্মী হন। বর্তমানে ইনফোসিসের ৩৯ শতাংশ কর্মী মহিলা। বিশ্বজুড়ে মোট ৩ লক্ষ ২৩ হাজার মহিলা কর্মী কাজ করেন ইনফোসিসে।

সংস্থার তরফে জানানো হয়েছে, যদি কেউ জব লেভেল-৩ স্তরে কর্মী রেফার করেন, তাহলে ১০ হাজার টাকা রেফারেল ইনসেনটিভ দেওয়া হবে। জব লেভেল-৪ স্তরে কর্মী রেফার করলে ২৫ হাজার টাকা, জব লেভেল-৫ এ রেফার করলে ৩৫ হাজার টাকা এবং জব লেভেল-৬ এ কোনও কর্মীকে রেফার করলে ৫০ হাজার টাকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *