Durga Puja 2025: পুজোর চাঁদা ১০ হাজার! দিতে অস্বীকার করতেই ‘পুরনো তৃণমূল’ কর্মীকে বেধড়ক মার ‘নতুন তৃণমূল’ কর্মীদের - Bengali News | Trinamool workers accused of brutally beating up Trinamool workers over trouble over puja collection - 24 Ghanta Bangla News
Home

Durga Puja 2025: পুজোর চাঁদা ১০ হাজার! দিতে অস্বীকার করতেই ‘পুরনো তৃণমূল’ কর্মীকে বেধড়ক মার ‘নতুন তৃণমূল’ কর্মীদের – Bengali News | Trinamool workers accused of brutally beating up Trinamool workers over trouble over puja collection

কলকাতা: পুজোর আগে তপসিয়ায় চাঁদার জুলুম। তৃণমূলের হাতে মার খেলেন তৃণমূল কর্মী। আবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। সিসিটিভে ধরা পড়েছে মারধরের ছবি। ১০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়, দাবি ব্যবসায়ীর। কিন্তু দিতে না চাইলেই ঝামেলা। অভিযোগ বেধড়ক মারধর করা হয়েছে ওই অমিত সরকার নামে ওই ব্যবসায়ীকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। 

অমিত সরকারের অভিযোগ, আগে এক দফা চাঁদা চাওয়া হয়েছিল। তা তিনি দেবেনও বলেছিলেন। এরইমধ্যে অঙ্কটা বাড়িয়ে দেওয়া হয়। তা নিয়েই ব্যাপক ঝামেলা হয়। অমিত বলছেন, “আমার একটা ছোট সাইকেলের দোকান রয়েছে। আর একটা বাইকের সরঞ্জামের দোকান রয়েছে। সাইকেলর দোকানে তিন হাজার টাকা আর বাইকের দোকানে এক হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে। চার হাজার টাকা আমার থেকে চাঁদা চাওয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে বিল কেটেছিল। আমি বলেছিলাম দেব, পুজো তো এখনও অনেক বাকি আছে। এরইমধ্যে কালকে ওরা দোকানে এসে আমার ভাইকে বলে এখনই ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে। সেটা আমরা দিতে অস্বীকার করতেই এই ঘটনা।” 

অমিতের দাবি, যাঁরা মারধর করেছেন তাঁরা সবাই তৃণমূল করেছেন। তিনি বলছেন, “ওরা সদ্য তৃণমূল জয়েন করেছে। আমি ২০১২ সাল থেকে তৃণমূল করছি। আমি পুরনো। অ্যাক্টিভভাবে তৃণমূল করছি। এরা ২০২২, ২০২৪ অবধি অ্য়াক্টিভ ভাবে বিজেপি করত। এরা ১০-১২ দিন হয়েছে তৃণমূল করছে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *