এই নায়িকাকে গোপনে বিয়ে করেছিলেন রাজেশ খান্না! জানেন কে তিনি? - Bengali News | Rajesh khanna marry this actress secretly - 24 Ghanta Bangla News
Home

এই নায়িকাকে গোপনে বিয়ে করেছিলেন রাজেশ খান্না! জানেন কে তিনি? – Bengali News | Rajesh khanna marry this actress secretly

রাজেশ খান্না ছিলেন বলিউডের প্রথম সুপারস্টার। কেরিয়ারের প্রথম কয়েকটি ছবি ডাহা ফ্লপ হলেও, পরিচালক শক্তি সামন্তের আরাধনা ছবিতে রাজেশ বুঝিয়ে দেন, তিনি বলিউডে রাজত্ব করতে এসেছেন। আরাধনা ছবির ব্লকবাস্টার সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাজেশকে। তারপর সফর, আনন্দ, আন্দাজ, অমর প্রেম, একের পর এক ছবি জুবিলি।

রাজেশের ফিল্মি কেরিয়ারের মতোই তাঁর ব্যক্তিগত জীবনেও ওঠা-পড়া লেগেই থাকত। বিশেষ করে ডিম্পল কাপাডিয়ায় সঙ্গে তাঁর দাম্পত্য কলহ নিয়ে এক সময় মুখর হত বলিপাড়া। সঙ্গে ছিল অভিনেত্রী অনীতা আডবাণীর সঙ্গে প্রেমের ঘটনাও। তবে খুব কম মানুষই জানেন, ডিম্পলের আগে এই অনীতাকেই বিয়ে করেছিলেন রাজেশ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে গুঞ্জনে থাকা রাজেশের প্রেমিকা অনীতা জানান, ”ডিম্পলের অনেক আগে আমি রাজেশের জীবনে এসেছিলাম। বাড়ির মন্দিরে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছিল রাজেশ। আমাদের বিয়ে হয়েছিল। কিন্তু আমরা কিন্তু এই বিয়েকে সামনে আনতে চাইনি। আসলে ডিম্পলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর রাজেশকে নিঃসঙ্গতা ঘিরে ধরেছিল। সেই সময় আমিই একমাত্র পাশে ছিলাম রাজেশের ।”

সম্প্রতি অবন্তি ফিল্মস নামের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে দিয়ে অনিতা জানান, শেষ জীবনে বিছানায় শুয়ে শুয়ে কীভাবে কষ্টে দিন কেটেছে রাজেশের। অনিতা জানান, ” রাজেশের ইচ্ছে ছিল, তাঁর বাড়িটা মিউজিয়াম হোক। তাঁর সুপারস্টারের ইতিহাসটা সব সময় উজ্জ্বল থাকুক। কিন্তু হঠাৎ ১৫০ কোটিতে তাঁর বাড়ি বিক্রির অফার আসে। ভেঙে পড়েছিল রাজেশ। ক্রেতাকে পত্রপাঠ বিদায় দিয়েছিলেন রাজেশ। ”

অনিতা আরও জানান, ”শেষ দিকে রাজেশকে দেখে খুবই কষ্ট হত। বিছানায় শুয়ে রাজেশ বার বার বলত, আমার এই অবস্থা, আমি সহ্য করতে পারছি না। এর চাইতে আমাকে মের ফেল। আমি অনেক বোঝাতাম। পজিটিভ কথা বলতাম, ওর সামনেই। ডিম্পলও দুই মেয়ে নিয়ে এসে দেখা করত। কিন্তু রাজেশের মুখে একটাই কথা। শেষমেশ বাঁচাতে পারলাম না। রাজেশের বাড়ি আশীর্বাদ যখন ভাঙা হল, আমি সহ্য করতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *