UPI Payment: অ্যাকাউন্টে টাকা নেই? UPI AutoPay বাতিল হলে কী করবেন? - Bengali News | UPI AutoPay: No money in the account? What to do if UPI payment is cancelled? - 24 Ghanta Bangla News
Home

UPI Payment: অ্যাকাউন্টে টাকা নেই? UPI AutoPay বাতিল হলে কী করবেন? – Bengali News | UPI AutoPay: No money in the account? What to do if UPI payment is cancelled?

Spread the love

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক কথায় বিপ্লব নিয়ে এসেছে ইউপিআই। আর আমাদের জীবন সহজ করে দিয়েছে ইউপিআই অটো-পে। সিনেমার সাবস্ক্রিপশন, ফোনের বিল বা লোনের ইএমআই এখন নিজে থেকেই কেটে যায়। কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় প্রতি মাসে হাজার হাজার মানুষের অটো-পে নিজে নিজেই ক্যান্সেল হয়ে যায়। আর এতে সমস্যায় পড়ছেন গ্রাহক থেকে যে সংস্থা অটো-পের মাধ্যমে টাকা কাটে, উভয়ই।

আপনার কী ক্ষতি হতে পারে?

  • পরিষেবা বন্ধ: পেমেন্ট ফেল হলেই আপনার ওটিটি বা যে অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে, তা বন্ধ হয়ে যেতে পারে।
  • জরিমানা: লোনের ইএমআই বা বিমার প্রিমিয়াম আটকে গেলে আপনাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে।
  • অযথা হয়রানি: বাতিল হওয়া পেমেন্ট আবার নতুন করে করতে গিয়ে বা নতুন করে অটো পে সেটআপ করতে গেলে সময় নষ্ট হয় ও মানসিক চাপ বাড়ে।

কীভাবে এই সমস্যা এড়াবেন?

এই সমস্যা থেকে বাঁচতে কয়েকটি সহজ নিয়ম মেনে চলতে পারেন।

  • ব্যালেন্সে নজর রাখুন: যে তারিখে অটো-পে করা রয়েছে তার আগে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা, তা অবশ্যই দেখে নিন।
  • অ্যালার্ট চালু করুন: ব্যাঙ্কের তরফে লো-ব্যালেন্স অ্যালার্ট চালু রাখুন। ঠিক আপনার যত টাকা কাটে অটো-পের মাধ্যমে, তার চেয়ে ব্যালেন্স কমে গেলেই যাতে আপনার কাছে মেসেজ আসে, সেই ব্যোবস্থা রাখুন।
  • বিকল্প অ্যাকাউন্ট যোগ করুন: ইউপিআই-এর সঙ্গে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে রাখুন। একটিতে টাকা না থাকলে যাতে অন্য অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়, সেই ব্যবস্থা করে রাখুন।
  • রিমাইন্ডার দেখুন: বেশিরভাগ অ্যাপই পেমেন্টের ২৪ ঘণ্টা আগে রিমাইন্ডার পাঠায়। সেই নোটিফিকেশনে নজর রাখলে এই ধরণের সমস্যা এড়ানো যায় খুব সহজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *