Nepal Gen Z Protest Live Updates: : ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, এবার সেনা শাসন? - Bengali News | Nepal PM K.P. Sharma Oli May Have Left the Country Amid Growing Turmoil - 24 Ghanta Bangla News
Home

Nepal Gen Z Protest Live Updates: : ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, এবার সেনা শাসন? – Bengali News | Nepal PM K.P. Sharma Oli May Have Left the Country Amid Growing Turmoil

Spread the love

  • 09 Sep 2025 03:39 PM (IST)

    নেপালের বিদেশমন্ত্রীকে বেধড়ক মারধর বিক্ষোভকারীদের

    নেপালের অর্থমন্ত্রীর পর সেদেশের বিদেশমন্ত্রীকেও মারধর করা হল। অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেলকে মারধরের ছবি সামনে এসেছে। এরপর সেদেশের বিদেশমন্ত্রী আরজু রানা দেউবাকেও বিক্ষোভকারীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বিদেশমন্ত্রীর রক্তাক্ত ছবি সামনে এসেছে। এমনকী, আরজু রানার পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

  • 09 Sep 2025 03:10 PM (IST)

    নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বার্তা বিদেশমন্ত্রকের

    নেপাল ভারতের প্রতিবেশী এবং বন্ধু দেশ। নিজেদের বার্তায় সেকথা উল্লেখ করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আবেদন জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে ভারত। কাঠমান্ডু-সহ একাধিক জায়গায় ফের কারফিউ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে বিদেশমন্ত্রক।

    পড়ুন: নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের বড় বার্তা বিদেশমন্ত্রকের

  • 09 Sep 2025 03:06 PM (IST)

    গদি ছাড়লেন ওলি

    যেন বাংলাদেশের ছায়া নেপালে। দেশজুড়ে বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেনাবাহিনীর তরফে তাঁকে পদত্যাগের অনুরোধ জানানো হয়েছিল।

  • 09 Sep 2025 02:12 PM (IST)

    সংসদ ভবন বিদ্রোহীদের দখলে

    মঙ্গলবার দফায় দফায় পারদ চড়ল আন্দোলনের। প্রতিবাদ পরিণত হল গণঅভ্যুত্থানে। সংসদ ভবনের সামনে রাস্তা সম্পূর্ণ ভাবে দখল নিয়েছে বিদ্রোহীরা। সেনার থেকে কেড়ে নিয়েছে বন্দুক। তুলে নিয়েছে নিজেদের হাতে।

  • 09 Sep 2025 02:03 PM (IST)

    ফুঁসছে নেপাল! মাঝরাস্তায় মার খেলেন নেপালের অর্থমন্ত্রী

    তিনি ছুটে পালানোর চেষ্টা করছিলেন। তখনই দৌড়ে এসে নেপালের অর্থমন্ত্রী বিষ্ণ প্রসাদ পৌডেলকে লাথি মারলেন এক যুবক। ছিটকে পড়লেন রাস্তায়। সমাজমাধ্যমে এখন ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা)।

  • 09 Sep 2025 01:54 PM (IST)

    নেপাল-পশ্চিমবঙ্গ সীমান্তে বিশেষ নজরদারি

    নেপাল-পশ্চিমবঙ্গ সীমান্তে বিশেষ নজরদারি। দার্জিলিঙের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন খোদ ডিজি রাজীব কুমার। নজর রয়েছে পানিট্যাঙ্কি এলাকাতেও। কোনও ভাবেই যেন অশান্তি বিধ্বস্ত নেপাল থেকে এই দিকে উন্মত্ত জনতা ঢুকে না পড়ে, সেই কথা মাথায় রেখেই তৎপরতা বেড়েছে ইন্দো-নেপাল সীমান্তে।

  • 09 Sep 2025 01:50 PM (IST)

    পরপর ইস্তফা মন্ত্রীদের

    মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু বৈঠক কি আদৌ হবে? কারণ ওলির অবস্থান নিয়ে চড়েছে জল্পনা। যে কোনও মুহূর্তেই সে দেশছাড়া হতে পারে বলেই মনে করছে একাংশ। সূত্রের খবর, দুবাইতেই আস্তানা খুঁজছে প্রধানমন্ত্রী ওলি। আর এদিকে মন্ত্রিসভা প্রায় ফাঁকা। ইস্তফা দিয়েছেন ১০ জনের অধিক মন্ত্রী।

  • 09 Sep 2025 01:45 PM (IST)

    সেনাশাসন নাকি রাজতন্ত্র?

    নেপালে কি এবার সেনাশাসন? প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দেশছাড়া নিয়ে চড়েছে নানা জল্পনা। এই পরিস্থিতিতে নতুন সরকার তৈরির ক্ষমতা দু’টি গোষ্ঠীর হাতে থাকছে, এক সেনা, অন্য রাজা। কে এগিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়।

  • 09 Sep 2025 01:43 PM (IST)

    দেশছাড়া প্রধানমন্ত্রী?

    বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, নেপালের প্রধানমন্ত্রী আপাতত তোড়জোড় করছেন দেশছাড়ার। বিমানবন্দর দখল নিয়েছে সেনা। দাঁড়িয়ে সারি সারি চপার। তা হলে কি মন্ত্রীদের নিয়ে এবার দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জোর জল্পনা

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *