Adani GEMS School: দেশে বিরাট নজির গড়ল আদানি জেমস স্কুল – Bengali News | Adani GEMS School of Excellence Ranked India’s Best Emerging Schools
আদানি ‘জেমস স্কুল অফ এক্সেলেন্স’ (Adani GEMS School of Excellence) লখনউ—প্রথম বর্ষেই অর্জন করল এক বড় মাইলফলক। সিএফোর (Cfore’s )পরিচালিত সর্বভারতীয় শিক্ষা সমীক্ষায় প্রতিষ্ঠানটি দেশের সেরা স্কুলগুলির মধ্যে তৃতীয় (ভারতীয় কারিকুলামে) এবং লখনউ-এ প্রথমস্থান অধিকার করেছে।
সমীক্ষায় দেশজুড়ে অভিভাবক, শিক্ষক, প্রধানশিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা স্কুলকে ১০-এর মধ্যে নম্বর দিয়ে মূল্যায়ন করেছেন ১৪টি ভিন্ন মানদণ্ডে। যার মধ্যে ছিল শিক্ষাদান, পদ্ধতি, পরিকাঠামো, উদ্ভাবন, ও ছাত্র-ছাত্রীদের সামগ্রিক উন্নয়ন।
আনুষ্ঠানিক সম্মাননা অনুষ্ঠান
আগামী ১০ সেপ্টেম্বর, নয়াদিল্লিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ভারতের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাবিদদের সঙ্গে সম্মাননা গ্রহণ করবে আদানি জেমস স্কুল অফ এক্সেলেন্স।
বিদ্যালয়ের সাফল্যের মূল ভিত্তি
প্রতিষ্ঠার পর থেকেই এই স্কুল নিজেকে আলাদা করে তুলেছে নিজেদের উন্নত শিক্ষাদান পদ্ধতি, বিশ্বমানের পরিকাঠামোর প্রতি মনোযোগ দিয়ে।
আদানি জেমস এডুকেশনের চেয়ারপারসন ড. প্রীতি আদানি এ প্রসঙ্গে বলেন,
“এই স্বীকৃতি আমাদের বিশ্বাসকে আরও করল। আমরা বুঝলাম শিক্ষা শুধু পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা একজন পড়ুয়াকে আত্মবিশ্বাসী ও একজন সঠিক মানুষ তৈরিতে সাহায্য করে। লখনউ-এর সেরা স্কুল এবং ভারতের অন্যতম সেরা স্কুল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমাদের সম্মান যেমন বাড়ল তেমনি বাড়ল দায়িত্বও।”
ভবিষ্যতের প্রতিশ্রুতি
এই শিক্ষা প্রতিষ্ঠানটির লক্ষ্য—গোটা বিশ্বে শিক্ষার্থীদের উজ্জ্ব ভবিষ্যত নিশ্চিত করা। তাঁরা যেন মানুষের মতো মানুষ হয় সেই বিষয়টিও নজরে রাখা।
প্রতিষ্ঠান পরিচিতি
আদানি জেমস স্কুল অফ এক্সেলেন্স, লখনউ হল আদানি গ্রুপ ও জেমস এডুকেশনের যৌথ উদ্যোগের একটি অংশ। এই নেটওয়ার্কের স্কুলগুলি শিক্ষাদানকে নতুনভাবে তুলে ধরছে। এখানে শিক্ষাদান পদ্ধতি যেমন উন্নত, তেমনই পড়ুয়ারা যাতে সব সময় যে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং এগিয়ে যেতে পারে সেই বিষয়টিও শেখানো হয় এখানে।