Viral Video: নওশাদ কীভাবে ‘এন্ট্রি’ নিলেন দেখুন, মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় – Bengali News | Naushad Siddiqi’s entry standing on running car goes viral in Social media
মুহূর্তে ভাইরাল নওশাদের ভিডিও! চলন্ত গাড়ির গাড়ির ছাদে দাঁড়িয়ে বাসন্তী কাঁপালেন ভাঙড়ের বিধায়ক। আইএসএফ প্রার্থী অসিত রায়ের সমর্থনে বাসন্তী বাজারে এক বর্ণাঢ্য প্রচার মিছিলে অংশ নেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিছুদিন আগেই বাসন্তীর তৃণমূল নেতা রাজাগাজীর গাড়ির বনেটে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছিল। এবার সেই রাজাগাজীর এলাকাতেই চলন্ত গাড়ির ছাদে দাঁড়িয়ে ঢুকলেন নওশাদ।