Calcutta High Court: 'ছাত্র সংসদ নির্বাচনে কোনও বাধাই দেয়নি রাজ্য', হাইকোর্টে সওয়াল কল্যাণের - Bengali News | Calcutta High Court asks universities to be party of student election case - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: ‘ছাত্র সংসদ নির্বাচনে কোনও বাধাই দেয়নি রাজ্য’, হাইকোর্টে সওয়াল কল্যাণের – Bengali News | Calcutta High Court asks universities to be party of student election case

Spread the love

হাইকোর্টে কী বললেন কল্যাণ?Image Credit source: Facebook

কলকাতা: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর নেই রাজ্যের কাছে। এবার নির্বাচন সংক্রান্ত মামলায় বিশ্ববিদ্যালয়গুলিকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। রাজ্যের দাবি, কলেজে নির্বাচনে কোনও বাধাই দেয়নি রাজ্য। সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০১৩ সালে সার্কুলার প্রকাশ করে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্বাচন করার নির্দেশ দিয়েছিল রাজ্য।

কিছুদিন আগেই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে। পাশাপাশি র‌্যাগিং নিয়ে কমিটি গঠনের কথাও বলা হয়েছিল। মঙ্গলবারের শুনানিতে উঠে এল সেই প্রসঙ্গও।

মামলাকারীর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে সওয়াল করতে গিয়ে অভিযোগ করেন, আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও র‍্যাগিংয়ের জন্য কোনও কমিটি গঠন করা হয়নি। এর আগের অর্ডারে রয়েছে। তারপরেও র‍্যাগিং নিয়ে কমিটি কেন করেননি? প্রশ্ন করেন বিচারপতি সুজয় পাল। উত্তরে কল্যাণ জানান, কমিটি করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাদের ছাড়া কমিটি হওয়া সম্ভব নয়।

রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এর জন্য কলেজগুলি দায়বদ্ধ। এই ক্ষেত্রে রাজ্যের কিছু করার নেই বলেই দাবি করেন তিনি। তাঁর দাবি, কমিটি তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়কে নিয়েই। কল্যাণের দাবি, ২০১৩ সাল থেকে রাজ্য বার বার নির্বাচন করতে বললেও বিশ্ববিদ্যালয়গুলি সেটা পালন করেনি।

এ কথা শুনে আইনজীবী বিকাশ ভট্টাচার্য পাল্টা দাবি করেন, রাজ্য কোনও সার্কুলারই জারি করেনি। আদালতে তাঁর প্রশ্ন, নির্বাচন না হওয়ার জন্য কি শুধু কলেজই দায়ী? রাজ্য নিজস্ব সার্কুলার জারি করে নির্বাচন করেনি কেন? শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিকে মামলায় যুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *