August 26, 2025 - 24 Ghanta Bangla News
Home

বর্ধমানে মমতার সফর ঘিরে নিয়ন্ত্রণ যানচলাচল, উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের

আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে পূর্ব বর্ধমানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ় স্কুল মাঠে সরকারি অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই সফর ঘিরে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। আরও পড়ুন: কমিশনের চাপে একটু […]

Home

বাংলার ঢাকিদের ‘বাংলাদেশি’ তকমা দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি সাংসদ অরূপের

দুর্গাপুজো মানেই ঢাকের শব্দ, এই সুর ছাড়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব কল্পনাই করা যায় না। প্রতিবছর অসংখ্য ঢাকি ভিন রাজ্যে পাড়ি দেন পুজোর মরশুমে। তালিকায় রয়েছে দিল্লি, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক টানাপোড়েনের আবহে আশঙ্কা তৈরি হয়েছে বাংলার বাইরে গিয়ে ঢাকিদের হয়রানি বা ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেফতার করা হবে না তো? আর সেই আশঙ্কাকেই […]

Home

শারদোৎসবের আগে ডেঙ্গি রুখতে কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা

দুর্গাপুজোর আগে শহরজুড়ে বাড়তি ভিড় ও মণ্ডপ নির্মাণের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভা। পুরসভার স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই সমস্ত পুজো কমিটিকে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মণ্ডপ ঘিরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক। কোথাও যেন জল জমে না থাকে, কারণ এটাই ডেঙ্গি বাহক মশার প্রধান প্রজনন ক্ষেত্র। […]

Home

Hooghly: ঘাটে তখনও পড়ে জুতো জোড়া, সবার সামনেই গঙ্গায় তলিয়ে গেলেন বৃদ্ধ – Bengali News | Old person from hooghly drowned in ganga during high tide

কোন্নগর: গঙ্গায় নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ। তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি সন্ধ্যা পর্যন্ত। হুগলির কোন্নগর সুইমিং ক্লাব এলাকার বাসিন্দা পঙ্কজ পাত্রকে(৭১) চেষ্টা করেও বাঁচাতে পারলেন না স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে কোন্নগর সাধুর ঘাটে যান ওই বৃদ্ধ। স্নান করে গঙ্গাজল নিয়ে বাড়িতে দিয়েও আসেন সকালে। দুপুরে আবার ফিরে যান গঙ্গার ঘাটে। বেশ কিছু সময় সেখানে বসেছিলেন তিনি। […]

Home

সিবিআইয়ে আস্থা নেই, খেজুরির জোড়া মৃত্যুতে CID তদন্তের নির্দেশ হাইকোর্টের

খেজুরিতে দুই যুবকের রহস্যমৃত্যুর তদন্তের সিবিআইয়ের উপর আস্থা নেই কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, মামলার তদন্তভার যাবে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে। এজন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করতে হবে, যার নেতৃত্বে থাকবেন সিআইডির ডিআইজি। দলে যুক্ত থাকবেন হোমিসাইড শাখার আধিকারিকরাও। আগামী এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতি জানিয়ে আদালতে রিপোর্ট জমা দিতে […]

Home

Balurghat: সরকারি আধিকারিকদের সামনে থেকেই হরিলুঠ হয়ে গেল হাঁসের বাচ্চা – Bengali News | Ducklings were robbed in front of government officials in Balurghat west bengal

বালুরঘাটে উত্তেজনাImage Credit source: Tv9 Bangla গঙ্গারামপুর: হাঁসের বাচ্চা বিতরণকে কেন্দ্র কাড়াকাড়ি ধস্তাধস্তি। আধিকারিকদের  সামনেই হাঁসের বাচ্চা কার্যত লুট হয়ে গেল। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরে। এমনকী, পঞ্চায়েত সমিতির বরাদ্দ করা  হাঁসের বাচ্চা বিলি করার অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ দফতরের আধিকারিক শর্মিলা রায়ের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রাণিসম্পদ দফতরে তালা […]

Home

Calcutta High Court: ‘খুনি’ তকমা ঘুচিয়ে পড়াতে চান ‘নির্দোষ’ অপরাজিতা, নাকচ করে রাজ্য় বলছে ‘টোটো চালান’, বিরক্ত বিচারপতি – Bengali News | Calcutta High Court: woman appeals to teach children, state govt says, she can drive toto

কলকাতা: কথায় আছে দেরিতে বিচার হওয়া, আদতে বিচার না হওয়ার সমান। অনেক ক্ষেত্রেই বিচার পেতে পেতে দেরি হয়ে যায় অনেক। তারপর নির্দোষ প্রমাণিত হলেও অপরাধীর তকমা ঘোচানো কঠিন হয়ে যায়। ঠিক যেমনটা হয়েছে অপরাজিতার সঙ্গে। ১৩ বছর জেলে কাটানোর পর জানা গেল তিনি নির্দোষ। কিন্তু ততদিনে পাল্টে গিয়েছে সম্পর্কগুলো। দূরে চলে গিয়েছে আপনজনেরাও। আজ যখন […]

Home

BJP MLA: বিধায়কের বাড়ির সাড়ে ৩ লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি! বনগাঁয় বাড়ছে রাজনৈতিক তরজা – Bengali News | Electricity department cuts current in BJP MLA house for pending bill in North 24 Parganas

শুভজিৎ দাস (বাঁদিকে), স্বপন মজুমদার (ডানদিকে) Image Credit source: TV9 Bangla বনগাঁ: সাড়ে তিন লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি। সেজন্যই নাকি কেটে দেওয়া হয়েছে বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুৎ সংযোগ। আর এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে তোপ দেগেছে তৃণমূল। অন্যদিকে, অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে শাসকদলকে […]

Home

Mid-day meal: চাল পাচার করছিলেন স্কুলের শিক্ষক? গ্রামবাসী ধরলেন হাতেনাতে – Bengali News | School teacher accused to smuggling rice in purulia

শিক্ষকের বিরুদ্ধে চাল পাচারের অভিযোগImage Credit source: Tv9 Bangla পুরুলিয়া: স্কুলের মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ। হাতে-নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। পাচার হওয়া বস্তা বন্দি চাল বোঝাই টোটো আটকে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। অবস্থা সামাল দিতে ঘটনা স্থলে পৌঁছয় পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার […]

Home

অবৈধভাবে ভারতে প্রবেশ, মুর্শিদাবাদ সীমান্তে গ্রেফতার ৪ বাংলাদেশি

মুর্শিদাবাদে ফের ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারীর দল। সোমবার গভীর রাতে রানিতলা থানার পুলিশ শিবনগর ঘাট এলাকার একটি কলাবাগান থেকে চার বাংলাদেশি যুবককে গ্রেফতার করে। অভিযোগ, বেআইনি পথে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছিল তারা। তবে দীর্ঘ জেরা সত্ত্বেও অভিযুক্তদের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা কাটছে না। পুলিশের অনুমান, সীমান্ত চক্রের দালালদের মাধ্যমেই তারা ভারতে প্রবেশ করেছে। আরও পড়ুন: […]