PM Modi: আহমেদাবাদে মোদীর রোড শো, ভূমিপুত্রকে স্বাগত জানাতে উপচে পড়ল ভিড় - Bengali News | PM Narendra Modi in Gujarat, holds roadshow - 24 Ghanta Bangla News
Home

PM Modi: আহমেদাবাদে মোদীর রোড শো, ভূমিপুত্রকে স্বাগত জানাতে উপচে পড়ল ভিড় – Bengali News | PM Narendra Modi in Gujarat, holds roadshow

Spread the love

আহমেদাবাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোImage Credit source: PTI

আহমেদাবাদ: গুজরাটের ভূমিপুত্র তিনি। ২ দিনের সফরে সোমবার সন্ধেয় নিজের রাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ বিমানবন্দরে নামার পর রোড শো করেন। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে উপচে পড়েছিল ভিড়। রোড শোর পর নিকোলে খোদালধাম মাঠে সরকারি সভা থেকে ৫ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এরপর একটি জনসভায় বক্তব্য রাখেন।

আহমেদাবাদ, গান্ধীনগর এবং মেহসানা জেলার জন্য ৫ হাজার ৪৭৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে প্রধানমন্ত্রী এদিন বলেন, তাঁর সরকার কৃষক, দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, গোপালকদের অগ্রাধিকার দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। তাতে যে ভারত ভীত নয়, এদিন নাম না করে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিশ্বজুড়ে আর্থিক স্বার্থের যে রাজনীতি এখন হচ্ছে, তা আপনারা সবাই দেখছেন। আহমেদাবাদের এই মাটি থেকে আমি আমার ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক এবং পশুপালকদের বলতে চাই, মোদীর কাছে আপনাদের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের সরকার কখনই ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক কিংবা পশুপালকদের কোনও ক্ষতি করতে দেবে না।” এরপরই তিনি বলেন, “আমাদের উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, ভারত তা সহ্য করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *