Hooghly: স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম, তারপর পুরসভার প্রাক্তন কর্মী যা করলেন... - Bengali News | Hooghly: A man surrendered to the police station after killing his wife - 24 Ghanta Bangla News
Home

Hooghly: স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম, তারপর পুরসভার প্রাক্তন কর্মী যা করলেন… – Bengali News | Hooghly: A man surrendered to the police station after killing his wife

Spread the love

বাড়ির সামনে প্রতিবেশীImage Credit source: TV9 Bangla

হুগলি:  স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর! বিস্ময়কর ঘটনা কোন্নগর মাস্টারপাড়ায়। জানা গিয়েছে, মৃতের নাম সবিতা চট্টোপাধ্যায় (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়। অভিযোগ, তিনিই তাঁর স্ত্রী সবিতাকে খুন করেছেন। তারপর তাঁর স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল স্বামী-স্ত্রীর মধ্যে। অশোকের পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। নিতান্তই পারিবারিক বিষয় বলে অনেক সময়েই তাঁরা তাতে বিশেষ আমল দিতেন না। কিন্তু পরিস্থিতি যখন চরমে ওঠে, তখন মাঝেমধ্যে এক-দু’বার মধ্যস্থতাও করে দিতেন। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে  দুজনের অশান্তি চরমে ওঠে।

জানা গিয়েছে, অশোকের বর্তমানে কোনও কাজ ছিল না। বাজারে তাঁর ধারদেনাও হয়ে গিয়েছিল। এই নিয়ে অশান্তি চলত স্বামী-স্ত্রীর মধ্যে। এছাড়াও এর পিছনে অন্য কারণ রয়েছে কিনা, তা অশোকের আত্মীয়রা বলতে পারছেন না।

প্রতিবেশীরা জানাচ্ছেন, সকালেই বাড়ি থেকে বেরিয়ে যান অশোক। পাশেই অশোকের  দিদির বাড়ি, সেখানে যান। ত্রিবেণীতে থাকেন তাঁর ছোটদিদি। তাঁকে ফোন করে জানান, স্ত্রীকে খুন করেছেন। তারপর বড়দিদিকে ফোন করে চলে যান। থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অশোক। পরবর্তীতে  স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *