School Student Attacked: কল্পনাও করা যায় না! অষ্টম শ্রেণির ছাত্রকে কোপাল দশম শ্রেণির ছাত্র! স্কুলে তাণ্ডব চালাল ক্ষুব্ধ জনতা – Bengali News | Class 8 Student Attacked by Class 10 Student inside School, Angry Parents Create Ruckus in Gujarat School
স্কুলে ভাঙচুর ক্ষুব্ধ জনতার।Image Credit source: ANI
আহমেদাবাদ: স্কুলের ভিতরেই খুনের চেষ্টা! অষ্টম শ্রেণির ছাত্রকে কোপাল দশম শ্রেণির ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ছাত্রের পরিবার স্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট স্কুলে। মঙ্গলবার দিন এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এক সপ্তাহ আগে স্কুলে ওই দুই পড়ুয়ার মধ্যে কোনও কারণে বচসা বেঁধেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, একাধিক ছাত্র মিলে অষ্টম শ্রেণির পড়ুয়ার উপরে হামলা করেছিল। কিন্তু পরে জেরা করে জানা যায়, দশম শ্রেণির এক ছাত্রই হামলা করেছিল। ব্যাগে করে ছুরি এনেছিল ওই ছাত্র। কিশোরকে সামনে পেয়ে সে একের পর এক কোপ বসায়। গুরুতর আহত হয় অষ্টম শ্রেণির ছাত্র। আজ সকালে হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয়।
#WATCH | Gujarat: A class 8 student was stabbed and injured by a student of class 10 in Seventh-Day Adventist school, Ahmedabad, yesterday.
Visuals from the school as people, including the injured child’s relatives, create ruckus here. pic.twitter.com/A1jHkTcZFd
— ANI (@ANI) August 20, 2025
এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। আজ নিহত পড়ুয়ার পরিবার ও স্থানীয় বাসিন্দারা স্কুলে চড়াও হয় এবং ভাঙচুর করে। ক্ষুব্ধ জনতা স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক ও অন্যান্য শিক্ষাকর্মীদের মারধর করা হয়। স্লোগান দিয়ে দাবি জানানো হয় যে অভিযুক্ত ছাত্রকে অবিলম্বে শাস্তি দিতে হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে নামে। বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে স্কুলের বাইরে।
