প্রয়াত তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। রবিবার হায়দরাবাদের নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই দক্ষিণী অভিনেতা। বয়স হয়েছিল ৮৩। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। গোটা ফিল্মি কেরিয়ারে মোট ৭৫০ টি ছবিতে অভিনয় করেছে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই অভিনেতা। শুধু অভিনয় নয়, রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছিলেন বিজেপি বিধায়ক। […]