প্রয়াত অমিতাভ বচ্চনের সহঅভিনেতা ‘পদ্মশ্রী’ দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও - Bengali News | Telugu actor kota srinivasa rao dies at 83 - 24 Ghanta Bangla News
Home

প্রয়াত অমিতাভ বচ্চনের সহঅভিনেতা ‘পদ্মশ্রী’ দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও – Bengali News | Telugu actor kota srinivasa rao dies at 83

Spread the love

প্রয়াত তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। রবিবার হায়দরাবাদের নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই দক্ষিণী অভিনেতা। বয়স হয়েছিল ৮৩। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। গোটা ফিল্মি কেরিয়ারে মোট ৭৫০ টি ছবিতে অভিনয় করেছে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই অভিনেতা। শুধু অভিনয় নয়, রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছিলেন বিজেপি বিধায়ক।

১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের ছোট্ট গ্রাম কাঙ্কিপাদুতে জন্মগ্রহণ করেন শ্রীনিবাস। বাবা ছিলেন চিকিৎসক। তিনিও চেয়েছিলেন চিকিৎসক হতে। কিন্তু বড় হওয়ার পর তাঁর মন চলে যায় অভিনয়ে। সিনেমা, নাটককে ভালবেসে ফেলেন তিনি। পরে অবশ্য স্টেট ব্যাঙ্কে চাকরিও করেছেন।

১৯৭৮ সালে তেলুগু ছবি ‘প্রণাম খারিদু’তে অভিনয়েই তাঁর রুপোলি পর্দায় অভিষেক। তবে শুধু তেলুগু নয়, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন শ্রীনিবাস। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল সরকার ছবিতে। রামগোপাল ভার্মা পরিচালিত এই ছবিটিতে ‘সিলভার মণি’ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *