July 2025 - Page 167 of 283 - 24 Ghanta Bangla News
Home

‘দলের কাছে বলে লাভ হয়নি’ অবশেষে এআই-ছবি কাণ্ডে পুলিশের দ্বারস্থ রাজন্যা

নিজের সম্মানহানির অভিযোগে শেষমেশ পুলিশের দ্বারস্থ হলেন রাজ্য রাজনীতির চর্চিত মুখ, সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। সোশ্যাল মিডিয়ায় তাঁর এআই প্রযুক্তিতে তৈরি বিকৃত ছবি ছড়িয়ে পড়া নিয়ে দীর্ঘ ১৩ দিন ধরে নানা মহলে কথা বললেও এবার তিনি সরাসরি অভিযোগ জানালেন থানায়। শনিবার সোনারপুর থানায় ইমেলের মাধ্যমে এবং কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের করেন রাজন্যা। […]

Home

Birbhum: কেষ্ট-গড়ে বিজেপির জয়জয়কার, একটা আসনও পেল না তৃণমূল – Bengali News | BJP wins in a cooperative society elections in Birbhum

জয়ের পর বিজেপি কর্মীদের উচ্ছ্বাস Image Credit source: TV9 Bangla বীরভূম: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েকমাস বাকি। তার আগে কেষ্ট-গড় বীরভূমে বিজেপির জয়জয়কার। সাঁইথিয়াতে ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে নটি আসনের সবগুলিই জিতল গেরুয়া শিবির। রাজ্যের শাসকদল একটা আসন পেল না। নির্বাচনে অংশগ্রহণ করেছিল বামেরাও। কিন্তু, তারা কোনও দাগ কাটতে পারল না। বিধানসভা নির্বাচনের আগে সাঁইথিয়ায় […]

Home

Hooghly: ৪৫ টি আসনের মধ্যে ৩৩টি জয়, সিজা সমবায়ে বোর্ড গঠনের পথে TMC – Bengali News | Hooghly TMC wins 33 out of 45 seats, on track to form board in Sija cooperative

হুগলি: সিজা কামালপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড গঠনের ভোটে জয়লাভ করল তৃণমূল। ৪৫ টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত ৩৩ জন প্রার্থী জয়লাভ করে। বাকি ১২ টি আসনের মধ্যে ৬ টি আসনে সিপিএম সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে ও বাকি ৬ টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করে। ১৯৫৭ সালে এই সিজা কামালপুর অঞ্চলের […]

Home

Tajpur: দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান, সন্ধ্যায় পর্যটকের সঙ্গে যা হল…

পূর্ব মেদিনীপুর: তাজপুরে সমুদ্রস্নানে নেমে তলিয়ে যাওয়া পর্যটক যুবকের দেহ উদ্ধার হলো মন্দারমণি থেকে। মৃত পর্যটক যুবকের নাম সুখদেব বিশ্বাস( ৩৪)। বাড়ি নিউ বারাকপুর। জানা গিয়েছে, শনিবার বন্ধদের সঙ্গে তাজপুর বেড়াতে গিয়েছিলেন সুবোধ। বন্ধুদের সঙ্গে সমুদ্র স্নানে নামেন। বিকেল নাগাদ তলিয়ে যান। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। খোঁজাখুঁজি করার পরে খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকাল […]

Home

রাজ্যকে না জানিয়েই ফের ছাড়া হল জল, আবারও সংঘাতে নবান্ন-ডিভিসি

রাজ্যকে কিছু না জানিয়ে ফের জল ছাড়ল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। শুক্রবার পাঞ্চেত জলাধার থেকে এক ধাক্কায় ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার জেরে ফের শুরু হয়েছে নবান্ন-ডিভিসি সংঘাত। জল ছাড়ার আগে রাজ্যকে কোনওরকম সতর্কবার্তা দেওয়া হয়নি বলেই ক্ষোভ উগরে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি, আরও […]

Home

Rishabh Pant: ভিভ রিচার্ডসের সর্বকালের রেকর্ড ঋষভ পন্থের দখলে! – Bengali News | IND vs ENG 3rd Test: Rishabh Pant breaks Vivian Richards’ all time record against England

ফরম্যাট যাই হোক, বিধ্বংসী ব্যাটিংই দেখা যায় ঋষভ পন্থের। ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ শুরু হয়েছিল হার দিয়ে। লিডসে ভারতের দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি সেঞ্চুরির পরও হার। দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন পন্থ। এজবাস্টনে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল। এ বার লর্ডসে জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের। প্রথম […]

Home

Indian Driving License থাকলেই হল, এই সব দেশে গাড়ি চালাতে পারবেন আপনিও! – Bengali News | If you have an Indian Driving License, you can drive in all these countries!

আপনি কি ঘুরতে ভালবাসেন? আপনার কি ড্রাইভিং লাইসেন্স রয়েছে? তাহলে আপনার জন্য একটা দারুণ খবর রয়েছে। এমন কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলেই আরামসে আপনি রোড ট্রিপে যেতে পারেন। সবুজ উপত্যকা ও হ্রদের দেশ নিউজিল্যান্ডে আপনি কিন্তু ভারতীয় ড্রাইভিং লাইসেন্সেই গাড়ি চালাতে পারেন। তবে ছোট্ট কয়েকটা শর্ত রয়েছে। প্রথমত, আপনার ড্রাইভিং লাইসেন্সে সব […]

Home

Fraud Case: গ্রাহক সেবা চালানোর নামে কোটি টাকার প্রতারণা, ধরা পড়লেন স্বামী, এখনও নিখোঁজ স্ত্রী – Bengali News | Fraud case Husband caught cheating crores of taka in the name of customer service, wife still missing

উত্তর ২৪ পরগনা: গ্রাহক সেবা কেন্দ্র চালানোর নাম করে কোটি টাকা জালিয়াতি করার অভিযোগ। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতের নাম অমিত মণ্ডল। উত্তর ২৪ পরগনার বাগদার নতুন বাজারে  একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র চালাত হেলেঞ্চার দম্পতি অর্পিতা অধিকারী মন্ডল ও তার স্বামী অমিত মণ্ডল । গ্রামের গরিব মানুষের জমানো টাকা নিয়ে […]

Home

Samik Bhattacharya: উত্তরের শক্ত ঘাঁটি কতটা পোক্ত? দেখতে যাচ্ছেন শমীক – Bengali News | BJP state President Samik Bhattacharya’s 3 days North Bengal tour starting from July 14

কলকাতা: বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। চব্বিশের লোকসভা কিংবা একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকেই বেশি আসন পেয়েছে গেরুয়া শিবির। ছাব্বিশের নির্বাচনের আগে সেই উত্তরবঙ্গে নিজেদের সাংগঠনিক শক্তি ঝালিয়ে দেখতে যাচ্ছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার থেকে তিনি তিনদিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন। জেলা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম উত্তরবঙ্গে […]

Home

Retirement Fund: কোটি টাকা থাকলেও হবে না, অবসর নিতে ঠিক কত টাকা প্রয়োজন জানেন? – Bengali News | Retirement Fund: Even if you have crores of rupees, you won’t be able to do it. Do you know exactly how much money you need to retire?

আজকের দিনে আমাদের দেশে একটা ৩ জনের পরিবারের গড় মাসিক খরচ ৭৫ হাজারের মধ্যে থাকে। এর মধ্যে জায়গা বিশেষে এই খরচ পরিবর্তন হয়। আর আজ যিনি অবসর নিচ্ছেন তাঁর পরিবারের মাসিক গড় খরচ যদি ৭৫ হাজার হয় তাহলে বাকি জীবনের জন্য তাঁকে অন্তত ১ কোটি টাকা রাখতে হবে। মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর নিত্য প্রয়োজনীয় জিনিসের […]