দেশজুড়ে একযোগে বাংলাদেশিদের চিহ্নিত করার পদক্ষেপ ঘিরে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এই পদক্ষেপ নিছক কাকতালীয়, নাকি এর পিছনে কোনও পূর্বপরিকল্পিত কৌশল কাজ করছে, তা স্পষ্ট করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে প্রশ্ন করে, ঠিক কী কারণে একই সময়ে দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের অভিযান শুরু হল? বিশেষ […]