July 2025 - Page 142 of 283 - 24 Ghanta Bangla News
Home

৮ বছর আগেই Elon Musk-কে আমন্ত্রণ, Anand Mahindra-র ডাকে ‘সাড়া দিয়ে’ অবশেষে ভারতে Tesla! – Bengali News | Elon Musk was invited 8 years ago, Tesla finally came to India by ‘responding’ to Anand Mahindra’s call!

আমেরিকান ইলেকট্রিক ভেহিকল সংস্থা টেসলা ভারতে তাদের প্রথম শোরুম খোলার পরই একটি টুইটের (বর্তমানে এক্স হ্যান্ডেল) স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রা। সেখানে দেখা যাচ্ছে আজ থেকে ৮ বছর আগে ২০১৭ সালের জুন মাসের ২ তারিখ তিনি ইলন মাস্কের একটি পোস্ট শেয়ার করে, টেসলাকে ভারতে আসার আমন্ত্রণ জানান। […]

Home

RG Kar Case: ‘বিনীত গোয়েল ব্যাচমেট বলেই…’, তিলোত্তমা মামলায় উঠল প্রাক্তন পুলিশ কমিশনারের নাম – Bengali News | RG Kar victim’s family mentioned Vinit Goel’s name in hearing of the case

কলকাতা: আরজি কর ধর্ষণ ও খুন মামলায় শিয়ালদহ আদালতে ষষ্ঠ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নতুন করে সাতজন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। হাসপাতাল ছাড়াও আরজি কর সংলগ্ন রাস্তার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বুধবার শিয়ালদহ আদালতে তিলোত্তমা মামলার শুনানি চলছিল। আর সেই শুনানিতে ফের একবার সিবিআই-এর দক্ষতা নিয়ে […]

Home

PM Dhan Dhanya Krishi Yojana: খুঁজে খুঁজে দেওয়া হবে টাকা, বুধেই কৃষকদের জন্য বড় পদক্ষেপ মন্ত্রিসভার – Bengali News | Cabinets Approves PM Dhan Dhanya Krishi Yojana Today

নয়াদিল্লি: দেশের গ্রামে গ্রামে ১০০টি জেলাকে চিহ্নিত করে ধনধান্য় কৃষি যোজনা শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মূলত কম উৎপাদনশীলতা এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে দেশের এমন জেলাগুলিকেই এই প্রকল্পের আওতায় রাখতে চলেছে কেন্দ্র। চলতি বছরের বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। এবার অবশেষে বুধবার তাতে সিলমোহর বসাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে এই […]

Home

IND vs ENG: লর্ডস টেস্ট জিতেও ছোট্ট ভুলে পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের! – Bengali News | England docked wtc points and fined for slow over rate at lords

লর্ডসে রুদ্ধশ্বাস টেস্ট জিতেছে ইংল্যান্ড। তাতেও অবশ্য বড় সমস্যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি সংস্করণ হয়েছে। ইংল্যান্ড বেশ কিছু ভালো সিরিজ খেলেছে। কিন্তু তিন সংস্করণে একবারও ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। নতুন সংস্করণের শুরুটা করেছে ভারতের বিরুদ্ধেই। লিডস টেস্ট জিতে দুর্দান্ত পরিস্থিতিতে ছিল ইংল্য়ান্ড। এজবাস্টনে হারের পর কিছুটা অস্বস্তি হয়। লর্ডসে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। ভাগ্যও […]

Home

Hooghly: একুশে জুলাইয়ের ব্যানার গায়েব, থানায় নালিশ – Bengali News | Hooghly July 21st banner missing in Chunchura! Complaint filed at police station

হুগলি: রাতারাতি একুশে জুলাইয়ের ব্যানার গায়েব চুঁচুড়ায়! থানায় নালিশ। একুশে জুলাই সভার সমর্থনে চুঁচুড়ায় একাধিক ব্যানার টাঙিয়েছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। সেই ব্যানার গায়েব হয়ে গিয়েছে। হুগলির মোড় খাদিনার মোড় তোলা ফটোক বিভিন্ন জায়গা টাঙানো ছিল সেই ব্যানার। কেউ বা কারা বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে দেয় অনেকগুলো ব্যানার পুরোপুরি গায়েব করে দেয়। […]

Home

Suvendu Adhikari on BSF: অনুপ্রবেশের দায় BSF-র দিকে ঠেললেন মমতা, শুভেন্দু বললেন, ‘আগে জমি দিন’ – Bengali News | Why West Bengal Failed to Provide 540 KM Area to Home Ministry, Suvendu Questions

বাঁদিকে শুভেন্দু, ডানদিকে মমতা Image Credit source: PTI কলকাতা: দেশের সীমান্তরক্ষীরা কি কখনও রাজনীতির অংশ হতে পারে? ওয়াকিবহাল মহল বলছে, রাজনীতিতে সবই সম্ভব। একদিকে কেন্দ্র, অন্য দিকে রাজ্য। সংঘাত তো হবেই। বুধবারও সেই সংঘাতটা স্পষ্ট হল। তাও আবার বিএসএফকে নিয়ে। বাঙালির অস্মিতা ও বাংলাদেশ পুশব্যাকের ঘটনায় সরব হয়ে রাজপথে মিছিল করলেন তৃণমূল সুপ্রিমো। মিছিল শেষে […]

Home

Malda: বাটখারা দিয়ে মেরে শাশুড়িকে খুন, মর্জিনাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ – Bengali News | After 3 years court order daughter in law to be in jail for life for killing mother in law

মালদহ: বাটখারা দিয়ে মেরে শাশুড়িকে খুন! বিস্ফোরক অভিযোগ উঠেছিল বউমার বিরুদ্ধে। তিন বছর পর সেই পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। মালদহ জেলা আদালতে ওই পুত্রবধূকে দোষী সাব্যস্ত করা হয়। আজ, বুধবার কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কালিয়াচকের বাখরপুরের বাসিন্দা গোলেনূর বিবির মৃত্যু হয়। বাটখারা দিয়ে মেরে তাঁকে […]

Home

প্রেমেটেমে জড়ালে, জড়াতে পারো অনায়াসে…সৃজিত-সুস্মিতা প্রেম করছেন? – Bengali News | Are Srijit Mukherji and Sushmita Chatterjee in love

প্রেমেটেমে জড়ালে, জড়াতে পারো অনায়াসে, সৃজিত-সুস্মিতা প্রেম করছেন? ১৬জুলাই একটা বিশেষ দিন। পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ক্লাইম্যাক্স সিনের শুটিং করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছয় বছর আগলে রেখেছিলেন যে চিত্রনাট্যকে, সেই গল্প এবার প্রাণ পেল। এ ছবি তিন শতাব্দীর, তিনটে প্রেমের গল্প। ছবির প্রাণ প্রতিষ্ঠার শেষ দিনে কি নতুন প্রেম-প্রতিষ্ঠার গল্প উঠে আসছে? এক […]

Home

R G Kar Case: বেকসুর খালাস চেয়েছিলেন আরজি কর ধর্ষণ-খুন মামলায় দোষী সঞ্জয়, হাইকোর্টে গৃহীত হল আবেদন – Bengali News | R g kar case Sanjay Rai, convicted in the RG Kar rape murder case, sought acquittal, High Court accepts the plea!

সঞ্জয় রাইয়ের আবেদন গৃহীত হাইকোর্টেImage Credit source: TV9 Bangla কলকাতা: আরজিকরে ধর্ষণ খুনের মামলায় মূল দোষী সঞ্জয় রাইয়ের বেকসুর খালাস চেয়ে আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই আবেদন গ্রহণ করল আদালত। সিবিআই-এর দায়ের করা মামলার সঙ্গে শুনানি হবে সঞ্জয় রাইয়ের দায়ের করা মামলার। জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেপ্টেম্বর মাসে এই মামলার পরের শুনানি। বুধবার কলকাতা হাইকোর্টের […]

Home

Nicco Park: মর্মান্তিক ঘটনা নিক্কো পার্কে, জয় রাইড ভেঙে ছিটকে পড়ে মৃত্যু যুবকের – Bengali News | Nicco park Tragic incident at Nikko Park, young man dies after Joy Ride breaks down

কলকাতা: নিক্কো পার্কে জয় রাইড ভেঙে মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল এক যুবকের।  ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা নাগাদ নিক্কো পার্কে ঘুরতে আসেন উল্টোডাঙার বাসিন্দা বছর আঠেরোর রাহুল। জানা যাচ্ছে, রাহুলের সঙ্গে তাঁর একাধিক বন্ধুও ছিলেন।  তাঁরা একটি দোলনায় ওঠেন। রাইড সক্রিয় হওয়ার কিছুক্ষণ পর দোলনা সমেত ভেঙে নীচে […]