Nicco Park: মর্মান্তিক ঘটনা নিক্কো পার্কে, জয় রাইড ভেঙে ছিটকে পড়ে মৃত্যু যুবকের – Bengali News | Nicco park Tragic incident at Nikko Park, young man dies after Joy Ride breaks down
কলকাতা: নিক্কো পার্কে জয় রাইড ভেঙে মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা নাগাদ নিক্কো পার্কে ঘুরতে আসেন উল্টোডাঙার বাসিন্দা বছর আঠেরোর রাহুল। জানা যাচ্ছে, রাহুলের সঙ্গে তাঁর একাধিক বন্ধুও ছিলেন। তাঁরা একটি দোলনায় ওঠেন। রাইড সক্রিয় হওয়ার কিছুক্ষণ পর দোলনা সমেত ভেঙে নীচে পড়ে যান রাহুল।
মাথায় গুরুতর চোট লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে রাহুলের। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। কী ঘটেছিল, তা জানতে রাহুলের বন্ধুদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে নিক্কো পার্কে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে।
বিস্তারিত আসছে….