‘আমার নগ্ন পুরুষ…’, বিদ্যার সাহসী মন্তব্যে যখন ঝড় ওঠে নেটপাড়ায় – Bengali News | Vidya balan once revealed this fact about girls model
২০২২ সালে প্রায় নগ্ন ফটোশুট করেছিলেন অভিনেতা রণবীর সিং। এক ম্যাগাজ়িনের জন্য তাঁর এই সাহসী ফটোশুট বিতর্কের ঝড় তুলেছিল নেটপাড়ায় এবং গোটা দেশে। বহু তারকাও কটাক্ষ করেছিলেন রণবীরকে। কিন্তু যে অভিনেত্রী তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন, তিনি হলেন বিদ্যা বালন। তবে জানেন কি, একবার এক সাক্ষাৎকারে বিদ্যা স্পষ্ট বলেছেন, “আমার নগ্ন পুরুষ দেখতে খুব ভাল লাগে।”
একবার এক ছবি মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারকা। সেখানেই বিদ্যার মুখে পুরুষদের সম্পর্কে এমন মন্তব্য শোনা যায়। এমন মন্তব্য করেছেন বিদ্য়া, শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। কিন্তু বিদ্যা খোলসা করেছিলেন তাঁর সেই মন্তব্যের কারণও। তিনি সোজাসুজি বলেছিলেন, “দু’বছর কেটে গিয়েছে। কিন্তু আজও আমি বলব যে, আমার নগ্ন পুরুষদের দেখতে ভাল লাগে। আপনারা বিদেশি ম্যাগাজ়িন প্লেবয় কিংবা ডেবোনেয়র দেখেছেন? সব সময় নারীদেরই অনাবৃত করে প্রকাশ করা হয়। পুরুষদের তো হয় না। মহিলারা মহিলাদের নগ্নতা দেখছেন। সমকামীদের হয়তো ভাল লাগবে। কিন্তু আমার মতো মানুষদের কী হবে? মেয়েদের সাহসিকতাকে অনেক বাহবা দিয়েছি। এখন ছেলেদের সাহস দেখতে চাই।” বিদ্যা বালন নিজেও বেশ সাহসী একজন শিল্পী। না হলে ‘ডার্টি পিকচার’-এর মতো ছবিতে সিল্ক স্মিতার চরিত্রটা ফোটাতেই পারতেন না।