বক্সা দুর্গে বন্দি ছিলেন সুভাষ! তবে বসু নন, মুখোপাধ্যায় - 24 Ghanta Bangla News
Home

বক্সা দুর্গে বন্দি ছিলেন সুভাষ! তবে বসু নন, মুখোপাধ্যায়

Spread the love

আলিপুরদুয়ার শহরের বাসিন্দা এবং প্রখ্যাত গান্ধী গবেষক পরিমল দে জানিয়েছেন, ১৯৩০ থেকে ১৯৩৭ পর্যন্ত এবং ১৯৪২ থেকে ১৯৪৭ পর্যন্ত দু’দফায় বক্সা ফোর্টে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হয়েছিল। ত্রৈলক্যনাথ চক্রবর্তী, বীরেন চট্টোপাধ্যায়–সহ মোট ১৫০ জন বন্দি ছিলেন। এমনকী, কবি সুভাষ মুখোপাধ্যায়ও এখানে বন্দি ছিলেন। পরিমলের কথায়, ‘দেশনায়ক নেতাজি বক্সা ফোর্টে বন্দি ছিলেন না। বৃটিশ আর্কাইভে নেতাজির বন্দি থাকার কোনও রেকর্ড নেই।’ তিনি আরও বলেন, ‘নেতাজির জীবনীকাররা কেউ তাঁর বক্সায় বন্দি থাকার কথা উল্লেখ করেননি। ১৯২১ থেকে ১৯৪১ পর্যন্ত নেতাজি মোট ১১ বার কারাবরণ করেন। প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল, বহরমপুর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন তিনি। ১৯৪১–এ এলগিন রোডের বাড়িতে তিনি গৃহবন্দি ছিলেন। গৃহবন্দি থাকাকালীনই তিনি অন্তর্ধান হয়েছিলেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *