বাজারে গেরুয়া পুঁটিমাছ, বদলের ইঙ্গিত দেখছে পদ্ম
এই সময়, বালুরঘাট: পুঁটি মাছের রং বদল। আর তাতেই রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার বৃহস্পতিবার বালুরঘাটের তহবাজারে কেনাকাটা করতে যান। সেখানে গিয়ে ‘গেরুয়া’ পুঁটি মাছের ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করে লেখেন, ‘নতুন অভিজ্ঞতা। পুঁটি মাছেরও রং বদলে গেরুয়া পরিবর্তনের ছোঁয়া।’ যদিও মৎস্যজীবীরা দাবি করেছেন, প্রতিবছর এই সময়ে পুঁটি মাছের গায়ের রং পরিবর্তন হয়। এটা এমন কোনও বড় বিষয় নয়।