Indian Passport: একবছরে ভারতের Citizenship ছেড়েছেন ২ লক্ষের বেশি মানুষ, কী হবে তাঁদের সন্তানদের? - Bengali News | Indian Passport: More than 2 lakh people have renounced Indian citizenship in a year, what will happen to their children? - 24 Ghanta Bangla News
Home

Indian Passport: একবছরে ভারতের Citizenship ছেড়েছেন ২ লক্ষের বেশি মানুষ, কী হবে তাঁদের সন্তানদের? – Bengali News | Indian Passport: More than 2 lakh people have renounced Indian citizenship in a year, what will happen to their children?

Spread the love

২০২৪ সালে ভারতের পাসপোর্ট সারেন্ডার করেছেন ২ লক্ষের বেশি মানুষ, জানিয়েছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। যদিও এই সংখ্যাটা ২০২২ ও ২০২৩ সালের তুলনায় একটু কমই। উল্লেখ্য, ২০২৩ সালে ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছিলেন ২ লক্ষ ১৬ হাজার ২১৯ জন। আর ২০২২ সালে পাসপোর্ট সারেন্ডার করেছিলেন ২ লক্ষ ২৫ হাজার ৬২০ জন।

এই যে এত মানুষ যে ভারতের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন, তাঁদের সন্তানদের কী হবে? ভারতের নাগরিকত্ব আইন বলছেন, কোনও ব্যক্তি ভারতের নাগরিকত্ব ছেড়ে দিলে তাঁর সঙ্গে তাঁর সন্তানেরও নাগরিকত্বও চলে যায়, যদি সেই সন্তানের বয়স ১৮ বছরের কম হয়। তবে, তার বয়স যখন ১৮ হবে, তার ১ বছরের মধ্যে পুনরায় আবেদন করলে তাকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়।

কেউ যদি ভারতের নাগরিকত্ব ছাড়তে চায় তাহলে তাঁকে www.indiancitizenshiponline.nic.in পোর্টালে গিওয়ে আবেদন করতে হয়। তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্ত তথ্য ভেরিফাই করে। নাগরিকত্ব ছাড়ার যে প্রসেস সেই প্রসেস শেষ হতে সমটয় লাগে মোটামুটি ৬০ দিন। ভারতের নাগরিকত্ব ছেড়ে দিলে, তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডের মতো সমস্ত ডকুমেন্টও সারেন্ডার করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *